Home » ধর্ষণের মামলা দায়ের হতেই লিভ-ইন পার্টনারকে খুন

ধর্ষণের মামলা দায়ের হতেই লিভ-ইন পার্টনারকে খুন

সময় কলকাতা ডেস্ক,১২ সেপ্টেম্বর : ধর্ষণের মামলা দায়ের করতেই বিপত্তি। মহারাষ্ট্রের মধ্যবয়সী এক  পুরুষ তার লিভ-ইন পার্টনারকে খুন করতেও পিছপা হল না কারণ তার সঙ্গী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিল।

ঘটনাটি ৯ থেকে ১২ আগস্টের মধ্যে ঘটেছিল এবং ২৮ বছর বয়সী মহিলার দেহ এখনও পাওয়া যায়নি, পুলিশ জানিয়েছে।পুলিশ তদন্তে জানিয়েছে,মহারাষ্ট্রের পালঘর জেলার একজন ৪৩ বছর বয়সী ব্যক্তি তার লিভ-ইন পার্টনারকে খুন করে।  মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করার পরে খুন করে তার দেহ গুম করা হয়েছে,মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

পালঘরের ভাসাই এলাকার বাসিন্দা অভিযুক্তকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে, ভাসাইয়ের সহকারী পুলিশ কমিশনার পদ্মজা বাদে জানিয়েছেন।মহিলার পরিবার ১৪ আগস্ট নাইগাঁও থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছিল। নাইগাঁও থানার একজন আধিকারিক বলেছেন, তারা সন্দেহ করছে অভিযুক্ত  গুজরাটের পার্শ্ববর্তী ভাপি শহরে লাশ গুম করে ।

আরও পড়ুন :চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে অন্ধ্রপ্রদেশ জুড়ে বনধের ডাক তেলেগু দেশম পার্টির

প্রাথমিক তদন্তে যা জানা গিয়েছে পুলিশ তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে।অভিযুক্ত ব্যক্তি প্রচন্ড ক্ষেপে যান কারণ মহিলা তার সঙ্গে থাকার পরেও একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন যার ফলে তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল, পদ্মজা বাদে জানান।অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মীরা ভাইন্দর-ভাসাই ভিরার পুলিশ  অন্য একটি থানায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলারও করা হয়েছে , এক আধিকারিক জানান।।

আরও পড়ুন : পাকিস্তানকে নাস্তানাবুদ করে এশিয়া কাপের সুপার ফোরে অভিযান শুরু ভারতের

About Post Author