সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বরঃ মন্ত্রিসভার পর এবার রাজ্য পুলিশে বড়সড় রদবদল মুখ্যমন্ত্রীর। এবার বদলি করা হল রাজ্যের ৩১ জন আইপিএস অফিসারকে। মঙ্গলবার সকালেই স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই নবান্নের তরফে বদলির বিজ্ঞপ্তি জারি করা হল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চ-এর ডিসি হলেন আইপিএস রাহুল দে। ডিসি ট্রাফিক পদে আনা হল ইয়েল ওয়াদ শ্রীকান্ত জগন্নাথরোকে।বিধাননগর পুলিশের ডিসি হলেন আইপিএস মানব সিং। বারাসত রেঞ্জের ডিআইজি হলেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার। এসএস আইবি পদে আনা হয়েছে সুরিন্দর সিংকে।

বারুইপুরের এসপি পুষ্পাকেকেও সরিয়ে দেওয়া হয়েছে। পুষ্পার জায়গায় ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ কমিশনার পলাশ চন্দ্র ঢালিকে আনা হয়েছে। আর পুষ্পাকে ডিসি করে কলকাতা পুলিশের ব্যাটেলিয়ন টু-তে পাঠানো হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি হলেন আনন্দ রায়। তিনি আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি ট্রাফিক পদে ছিলেন। কোচবিহারের এসপি করা হল দ্যূতিমান ভট্টাচার্যকে। কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি হলেন অমরনাথকে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার করা হল আমনদ্বীপকে। তিনি আগে হুগলির গ্রামীণ পুলিশ জেলার এসপি ছিলেন। ভিদিত রাজ ভূদেশকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদ থেকে সরিয়ে কলকাতা পুলিশের ডিসি করা হয়েছে।
আরও পড়ুন পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঝালদা পুরসভাকে নোটিস ইডির

পূর্ব মেদিনীপুরের এসপি হলেন সৌম্যদ্বীপ ভট্টাচার্য। তিনি হুগলি গ্রামীণ এলাকার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার পদে ছিলেন। রানাঘাট পুলিশ জেলার এসপি হলেন কুমার সানি রাজ। তিনি কোচবিহারের অ্যাডিশনাল এসপি ছিলেন। অন্যদিকে, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকে আইজি জলপাইগুড়ি রেঞ্জ করা হল। বাঁকুড়ার রেঞ্জের ডিআইজি মুকেশকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি করা হল। জলপাইগুড়ির ডিআইজি সি সুধাকরকে শিলিগুড়ির পুলিশ কমিশনার করা হল। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রশিদ মুনির খানকে ডিআইজি হেড কোয়ার্টার করা হল।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা