Home » পুজোর আগে ত্বকের দাগছোপ দূর করতে আজ থেকেই খান এই পানীয়

পুজোর আগে ত্বকের দাগছোপ দূর করতে আজ থেকেই খান এই পানীয়

সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বরঃ  তীব্র গরমে কাজের প্রয়োজনে কমবেশি সবাকেই বাইরে যেতে হয়। মাত্রাতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়াদাওয়া যে শুধু শরীরের ওপর প্রভাব ফেলে,তা একদমই নয়। ত্বকেও এর ব্যাপক প্রভাব পড়ে। সেই কারণে ত্বকের দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়।  যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের ত্বকের দাগছোপ দেখা দিতে থাকে। যার কারণে ত্বকের জেল্লা নষ্ট হতে থাকে। তবে জানেন কি ত্বকের দাগছোপ দূর করতে জল ছাড়াও কিছু পানীয় দারুণ কাজ করে। এই তালিকায় রয়েছে-

আপেল সিডার ভিনিগার

ত্বকের যত্নে আপনি সকাল শুরু করেন আপেল সিডার ভিনিগার দিয়ে। শরীরের যাবতীয় বর্জ্য পদার্থ শরীর থেকে বার করে দিতে দারুণ সাহায্য করে আপেল সিডার ভিনিগার। শরীরের বিপাকীয় হার বাড়ায় এই ভিনিগার। বিপাক ক্রিয়া স্বাভাবিক থাকলে ত্বকের এর প্রভাব পড়ে। ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বকের সংক্রমণ দূর করতেও সমান ভাবে উপকারী আপেল সিডার ভিনিগার।

আমলকী ও আ্যলভেরার রস

ত্বক ভাল রাখতে আমলকী ও আ্যলভেরার এই দুটি জিনিসই খুব উপকারী।প্রতিদিন সকালে আমলকী ও আ্যলভেরার রস মিশয়ে খেলে ব্রনর সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া জায়।এই দুটি উপাদানেই রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টিঅক্সিডেন্ট।যা ত্বককে সুস্থ রাখতে ভীষণ জরুরী।

হলুদ ও লেবুর রস

হলুদ আ্যন্টিঅক্সিডেন্ট ও আ্যন্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ। দীর্ঘকাল ধরেই হলুদ ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। ব্রণ কিংবা র্যাশের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে হলুদ খুবই উপকারী। অন্যদিকে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ত্বক ভাল রাখার অন্যতম উপাদান। রোজ সকালে খালি পেটে হাফ কাপ জলে দু চামচ পাতিলেবুর রস আর এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন। তাতে ঘরোয়া উপায়েই যত্নে থাকবে ত্বক।

আরও পড়ুন    লুক্সেমবার্গকে গোলের মালা পরাল পর্তুগাল

কোলাজেন সমৃদ্ধ পানীয়

ত্বকে পুষ্টি জোগাতে রোজের খাদ্যতালিকায় কোলাজেন সমৃদ্ধ পানীয় রাখুন। প্রতিদিন সকালে খালিপেটে এই পানীয় খান। কোলাজেন ত্বকে ভিতর থেকে পুষ্টি জোগায়। ব্রণর সমস্যা মেটাতে, ব্রণর কারণে তৈরি হওয়া উন্মুক্ত রোম ছিদ্র বন্ধ করতে, ত্বকের রুক্ষতা দূর করতে এবং ত্বক টানটান রাখতে অত্যন্ত কার্যকর কোলাজেন সমৃদ্ধ পানীয়।

About Post Author