Home » রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার পনির কোফতা

রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার পনির কোফতা

সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বর: সবসময় পনিরের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার পনির কোফতা। বিশেষ করে পরোটা বা নানের সাথে একবার এই বাটার পনির কোফতা খেলে আর ভুলতে পারবেন না। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনি বাটার পনির কোফতা বানাতে পারেন। বাটার পনির কোফতা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি।

উপকরণ
পনির-৫০০ গ্রাম
দুধ-আড়াই কাপ
পাউরুটির গুঁড়ো -২ কাপ
ডিম-১টি
রসুন কুচি- ৮ কোয়া
পেঁয়াজ – ১টি কুচিয়ে রাখা
আদা – ১ চামচ
জিরে গুঁড়ো – ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ৩ চা চামচ
টমেটো পিউরি – ৫ চামচ
মাখন গলানো- ৩ চামচ
ধনেপাতা, লেবু, নুন ও চিনি- পরিমাণ মত

আরও পড়ুন   রাজ্যপালের বিরুদ্ধে মানহানি মামলার আইনি নোটিস প্রাক্তন উপাচার্যদের

প্রণালী

প্রথমে একটা বাটিতে পাউরুটির গুঁড়ো, ২ কাপ দুধ, ডিম, ৪ কোয়া কুচিয়ে রাখা রসুন, পনির এবং নুন, চিনি পরিমাণ মতো দিয়ে ভাল করে চেটকে নিন। ছোট গোল আকারে কোফতা বানিয়ে তা অল্প তেলে ভেজে উঠিয়ে রাখুন। এবার কড়াইতে রসুন ও অল্প তেল দিন। ধীরে ধীরে তার মধ্যে যোগ করুন পেঁয়াজ, আদা ও বাকি রসুনটুকুও। একটু নেড়ে নিয়ে দিয়ে দিন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ২ চামচ গরম মশলা গুঁড়ো, নুন, চিনি এবং টমেটো পিউরি। এবার একটু কষিয়ে নিয়ে এই মিশ্রণটি একবার মিক্সিতে ঘুরিয়ে নিন। তারপর কড়াইয়ে মাখন দিয়ে মিশ্রণটা ঢেলে দিন বাকি গরম মশলা গুঁড়ো এবং ১/২ কাপ দুধ সহ। একটু নাড়াচাড়া করে কোফতাগুলি দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে কম আঁচে রাঁধুন যতক্ষণ ফুটছে। ফুটে এলে নামিয়ে নিয়ে উপর দিয়ে লেবুর টুকরো এবং ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন বাটার পনির কোফতা।

About Post Author