স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ সেপ্টেম্বর: এশিয়াডে প্রথম সোনা ভারতের। চিনের হাংজু প্রদেশে আয়োজিত এশিয়াডের দ্বিতীয় দিনে শ্যুটিংয়ের দলগত বিভাগে এবারের প্রথম সোনা জিতল ভারত। এশিয়াডে দেশকে প্রথম সোনা এনে দিলেন তিন শ্যুটার। দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর ও রুদ্রাক্ষ বালাসাহেব পাটিলের সৌজন্যে ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে সোনা জয় ভারতের। ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করে সোনা জিতল ভারতের এই ত্রয়ী। 
আরও পড়ুন: এশিয়াডে উজবেকিস্তানকে ১৬ গোলের মালা ভারতের
এই বিভাগের দলগত ইভেন্টে একটি বিশ্বরেকর্ড। চলতি বছর ওয়ার্ল্ড শ্যুটিং চ্যাম্পিয়নশিপে এই একই স্কোর ছিল চিনের। এশিয়াডে চিনের সেই রেকর্ড ভেঙে দিল ভারত। যদিও সোমবারের শুরুটা ভারতের পক্ষে হয়নি। রুদ্রাক্ষ ও দিব্যাংশ মিলে স্কোর করেন ১০৪.৮। রুদ্রাক্ষ ১০৬.১ স্কোর করেন।ঐশ্বরী করেন ১০৫.৫ স্কোর।

আরও পড়ুন: জেতা ম্যাচ ড্র করেও এশিয়াডের শেষ ষোলোয় সুনীলরা
ব্যাকফুটে থাকা ভারত প্রত্যাবর্তন করে এই ত্রয়ীর হাত ধরে। ভারতের তিন শ্যুটারের মধ্যে সর্বোচ্চ ৬৩২.৫ পয়েন্ট পেয়েছেন রুদ্রাক্ষ। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছেন ঐশ্বর্য। তিনি পেয়েছেন ৬৩১.৬ পয়েন্ট। ৬২৯.৬ পয়েন্ট পেয়েছেন দিব্যাংশ। এই ইভেন্টে রৌপ পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। তাদের সংগ্রহ ১৮৯০. ১ পয়েন্ট। তৃতীয় স্থানে শেষ করে তাম্র পদক জিতেছে চিন। ১৮৮৮.২ পয়েন্ট পেয়েছে এবারের এশিয়ান গেমসের উদ্যোক্তারা।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>India's first Gold medal ????in Asian Games 2023. <a href=”https://t.co/v2Lw8rWQ7z”>pic.twitter.com/v2Lw8rWQ7z</a></p>— Indian Tech & Infra (@IndianTechGuide) <a href=”https://twitter.com/IndianTechGuide/status/1706203454237184069?ref_src=twsrc%5Etfw”>September 25, 2023</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
শ্যুটিংয়ে আরও দু’টি পদক জিতেছে ভারত। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছ ভারত। দলগত বিভাগে সোনা জয়ের পর ব্যক্তিগত বিভাগে তাম্র পদক জিতেছেন ঐশ্বর্য তোমর। ২২৮.৮ পয়েন্ট পেয়ে দিনের দ্বিতীয় পদকটি নিশ্চিত করেছেন ঐশ্বর্য। র্যাপিড ফায়ার পিস্তলেও তাম্র পদক এসেছে ভারতের ঝুলিতে। ২৫ মিটার ইভেন্টে পুরুষদের দলগত বিভাগে এই পদক পেয়েছে ভারত। ১৭১৮ পয়েন্ট পেয়ে পদক জিতেছেন বিজয়বীর সিধু, অনিশ ও আদর্শ সিংহ। ফায়ারের ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে উঠেছেন বিজয়বীর। এই বিভাগ থেকে আরও একটি পদক আসতে পারে ভারতের ঝুলিতে।


More Stories
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই