সময় কলকাতা ডেস্ক,২৮ সেপ্টেম্বর : আমেদাবাদের একটি সিসিটিভির ফুটেজে এক পাশবিক,নৃশংস ও গভীর সামাজিক কলঙ্কের ছবি সামনে এসেছে । নৃশংস ভিডিও ফুটেজটিতে ২৪ বছর বয়সী উত্তর-পূর্ব ভারতের মহিলাকে আহমেদাবাদের সিন্ধু ভবন রোডের একটি কমপ্লেক্সে একটি স্পা মালিকের দ্বারা নির্দয়ভাবে নিগৃহীত ও লাঞ্ছিত হতে দেখা গিয়েছে। চড় থাপ্পড় এমনকি জামা কাপড় ছিঁড়ে দেওয়ার মত শ্লীলতাহানিকর দুস্কর্মের সাক্ষী ওই ভিডিও ফুটেজ।
সিসিটিভি ক্যামেরায় যে ঘটনাটি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে লোকটি বারবার মহিলাকে থাপ্পড় মারছে এমনকি তার চুল ধরে টেনে টেনে তার কাপড় ছিঁড়ে ফেলছে। অত্যাচার ও হিংসার মাত্রা এতটাই তীব্র ও মারাত্মক ছিল মেয়েটি নিজেকে রক্ষা করতে পারে নি, একটানা মারধর চলে এবং অসহায়ভাবে মেয়েটিকে লাঞ্ছনা সহ্য করতে হয়।
পৈশাচিক ভিডিওটি আমেদাবাদে অবস্থিত গ্যালাক্সি স্পা থেকে এসেছে এবং অভিযুক্তকে মহসিন হিসাবে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত পেশায় একজন স্পা- মালিক।ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি দাঁড়িয়ে পুরো পর্বটি দেখে চলেছেন।পরে, তৃতীয় একজন ব্যক্তি অভিযুক্তকে থামানোর চেষ্টা করে,তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং তারপর আবার মহিলার ওপরে নির্দয় প্রহার চলতে থাকে।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, বোদকদেব পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 354A, 294(বি), 323-এর অধীনে একজন মহসিনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ স্বতঃপ্রণোদিত পদক্ষেপ শুরু করেছে এবং কাউন্সেলিং করার পরে নির্যাতিতা মহিলাকে এফআইআর দায়ের করতে রাজি করায় । আক্রান্ত মহিলা জানিয়েছেন যে, তিনি এই মহিলা সেলুনে মহসিনের অংশীদার ছিলেন এবং চার- পাঁচ হাজার টাকা ক্ষতি এবং একটি মেয়েকে বকাঝকা করাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়।।


More Stories
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
বারুইপুর কাণ্ডে তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ব্যবস্থা : সুকান্ত
বারুইপুরে কিশোরীর প্রাণ ঝরে পড়ল, শুভেন্দু ডাকলেন, মমতা আটকে থাকলেন, পাল্টেছে কি কিছু?