Home » পাভা লাপেরে হত্যাকাণ্ডে অভিযুক্ত জেসন বিলিংসলের অপরাধের তালিকা দীর্ঘ

পাভা লাপেরে হত্যাকাণ্ডে অভিযুক্ত জেসন বিলিংসলের অপরাধের তালিকা দীর্ঘ

সময় কলকাতা ডেস্ক, ২৮ সেপ্টেম্বর :কারিগরি ও প্রযুক্তি সংস্থার সিইও পাভা লাপেরের মৃতদেহ তাঁর  বাল্টিমোর অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ছাদে খুঁজে পাওয়ার পরে তোলপাড় পড়েছে মার্কিন মুলুকে । তাকে পিটিয়ে হত্যা করার পরে — এবং অভিযুক্ত হত্যাকারী যে অস্ত্রের সামনে নির্যাতিতাকে রেখে যৌন আক্রমণ করে থাকতে পারে বলেও অভিযোগ উঠছে, সেই  তদন্ত জারি। পাভা লাপেরে হত্যাকাণ্ডে অভিযুক্তের নামও পুলিশ সামনে এনেছে। অভিযুক্ত জেসন বিলিংসলের নাম পুলিশ জানিয়েছে। দেখা গিয়েছে অপরাধ প্রবণতা তার  রন্ধ্রে রন্ধ্রে।

পাভা লাপেরে স্টার্টআপ ইকোম্যাপ টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা, যিনি সামাজিক প্রভাবের জন্য এই বছরের ফোর্বস 30-আন্ডার 30-এর তালিকায় নাম তুলেছিলেন। সোমবার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাঁকে পরে মৃত অবস্থায় পাওয়া যায়।আইটি কোম্পানির সিইও তরুণী পাভা লাপেরে হত্যাকাণ্ডের অভিযুক্তকে অপরাধপ্রবণ এবং পূর্বেও অপরাধী কর্মকাণ্ডে যুক্ত বলেই মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে। প্রযুক্তি সংস্থার ২৬ বছর বয়সী  সিইও-কে হত্যার পর পুলিশ অভিযুক্তের পূর্ব অপরাধের ইতিহাসের কথা তুলে ধরে তাকে চিহ্নিত করেছে। উল্লেখ্য যে,মঙ্গলবার তদন্তকারী বিভাগ পাভা লাপের হত্যার প্রধান সন্দেহভাজন হিসেবে জেসন বিলিংসলের নাম প্রকাশ্যে আনে। ভার্জিনিয়ার ওয়েস্ট ফ্র্যাঙ্কলিন স্ট্রিটের মাউন্ট ভার্ননের কাছে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে  আঘাতের চিহ্নের সাথে নির্যাতিতা পাভা লাপেকে যেভাবে পাওয়া যায় তা হাড় হিম করে দিতে পারে।অভিযুক্ত বিলিংসলের কথা পুলিশ জানানোর পাশাপাশি উঠে এসেছে কতটা ভয়ঙ্কর সে।

আদালতের পুরোনো তথ্য প্রকাশ করে যে, ২০০৯ সালে ১৮ বছর বয়সী বিলিংসলে প্রথম-ডিগ্রি হামলার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল।তাকে শেষ পর্যন্ত দুই বছরের তত্ত্বাবধানে রাখা হয়েছিল কিন্তু শর্তাবলী লঙ্ঘন করা করেছিল এবং ২০১১ সালে দ্বিতীয়-ডিগ্রি হামলার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল, যেখানে সে দুই বছরের কারাদণ্ড ভোগ করেছিল।

মুক্তি পাওয়ার পর, মাত্র কয়েক মাস চুপ করে বসেছিল সে। ২০১৩ সালে, বিলিংসলে একটি ধর্ষণ প্রচেষ্টার জন্য দোষী সাব্যস্ত হয় । বিচারক ২০৪৩ সালে  মুক্তির তারিখ সহ ৩০ বছরের সাজা দিয়েছেন, তবে, ১৬ বছরের সাজা স্থগিত করা হয়েছিল, এবং তাকে পাঁচ বছরের তত্ত্বাবধানে বা প্যারোলে রাখা হয়েছিল ।রাজ্যের অ্যাটর্নি ইভান বেটসের মতে, বিলিংসলেকে ২০২২ সালের অক্টোবরে প্যারোলে রাখা হয়েছিল।।

আরও পড়ুন :ভিনগ্রহী বা এলিয়েনরা আছে নাকি নেই? সরল পরীক্ষা হাতের মুঠোয় – বলছেন বিজ্ঞানীরা

About Post Author