সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বরঃ দুই পড়ুয়াকে অপহরণ করে হত্যার ঘটনায় ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। জায়গায় জায়গায় বিক্ষোভ, ভাঙচুর চলছে। পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়ারা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। এবার অপরাধীদের কড়া শাস্তির দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবারই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে, দুই পড়ুয়ার হত্যার ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে মণিপুর সরকার। তদন্তভার গ্রহণের পরেই সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগর সহ অন্যান্য আধিকারিকরা ইম্ফলে পৌঁছন।

সূত্রের খবর, ঘটনাস্থলে পরিদর্শন করেন সিবিআই আধিকারিকরা। এরপরে ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনা করেই তদন্ত শুরু করা হবে। জানা গিয়েছে, গত জুলাই মাস থেকেই মেইতেই সম্প্রদায়ের দুই পড়ুয়াকে অপহরণ করা হয়। তাদের কোনও ক্যাম্পে নিয়ে গিয়ে কুকি বিচ্ছিন্নতাবাদীরা হাত-পা বেঁধে হত্যা করে। সোমবার তাঁদের মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তেজনা দেখা দেয় মণিপুরে। এরপরই রাজ্যে নতুন করে অশান্তি ছড়ায়। ইন্টারনেট পরিষেবা ফের বন্ধ করা হয়েছে। পড়ুয়াদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের লাঠি চার্জে কমপক্ষে ৬৫ জন পড়ুয়া আহত হয়। আহতদের উদ্ধার করে ইম্ফল এবং থৌবাল জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

মণিপুরের প্রশাসন জানিয়েছে, ওই দুজনকে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। মণিপুরের মুখ্যমন্ত্রী জানান, ‘এই মামলাটিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ঘটনার এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন।’ ওই ঘটনায় যুক্ত কাউকেই ছাড়া হবে না বলেও জানান মণিপুরের মুখ্যমন্ত্রী। গত ৬ জুলাই মেইতেই সম্প্রদায়ের দুই পড়ুয়াকে অপহরণ করা হয় বলে অভিযোগ। তাদের কোন ক্যাম্পে নিয়ে গিয়ে কুকি বিচ্ছিন্নতাবাদীরা হাত-পা বেঁধে হত্যা করে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ছড়িয়ে পড়ার পরেই নতুন করে উত্তেজনা দেখা দেয় মণিপুরে। এর জেরে সেখানে ইন্টারনেট ফের সাসপেন্ড করা হয়েছে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!