সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: অমৃতা সিংহর নির্দেশে : আগামী ৩ অক্টোবর লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি। কিন্তু শুক্রবার অভিষেক এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ৩ অক্টোবর দিল্লিতে ধরনার কর্মসূচি থাকায় সে হাজিরা দিতে পারবে না। পৃথিবীর কোনও শক্তিই তাঁকে দমাতে পারবে না। ক্ষমতা থাকলে কেউ আটকে দেখাক। কিন্তু এদিন বিকেলেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডিকে নির্দেশ দেন যে,৩ তারিখের নির্ধারিত তদন্ত প্রক্রিয়া যেন কোনওভাবে ব্যাহত না হয়। সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের গতি নিয়ে কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছে। এমনকী নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি, বিচারপতি অমৃতা সিনহার এও নির্দেশ , মিথিলেশ মিশ্রকে বাংলায় কোনও তদন্তে নিয়োগ করা যাবে না। এদিন ইডির আইনজীবী আদালতে বলেন, তাঁরা তদন্তে কোনও ত্রুটি রাখছেন না। অভিষেককে ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। তা ছাড়া এই তদন্তের জন্য আরও অফিসার দিল্লি থেকে আসছেন। এরপরই বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ , ৩ অক্টোবর যেন তদন্তের কাজ হয়। তা যাতে কোনও ভাবে ব্যাহত না হয়।

প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। যদিও অভিষেক হাজিরা দেবেন কিনা তা নিয়ে জোর জল্পনাও শুরু হয়েছিল। তিনি ইডি দফতরে হাজিরা দিচ্ছেন কি না তা স্পষ্ট করেননি। কেননা ওইদিনই আবার তৃণমূলের দিল্লিতে ধরনার কর্মসূচি রয়েছে। এসবের মাঝেই শুক্রবার এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়ে দিল, ৩ অক্টোবর তিনি ইডির তলবে হাজিরা দিতে পারবেন না। কারণ, সেসময় তিনি দিল্লিতে ধরনার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘সব বাধার মধ্যেই বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কোনও লাভ হবে না। বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য পৃথিবীর কোনও শক্তি আমায় দমাতে পারবে না। ২ ও ৩ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব। পারলে আমাকে আটকে দেখান।’
আরও পড়ুন বিশ্বকাপের আগে অশান্তির আঁচ ভারতীয় শিবিরে! অক্ষরের স্টোরি দেওয়া ও মোছা নিয়ে বাড়ছে জল্পনা
উল্লেখ্য, এর আগে ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির বৈঠক ছিল। এই কমিটির সদস্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এই বৈঠকে তাঁর যোগ দিতে যাওয়ার কথাও ছিল। তাৎপর্যপূর্ণভাবে সেইদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল ইডি। এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। আমি ওই কমিটির একজন সদস্য। ওইদিনই আমাকে তলব করেছে ইডি। একটু আগেই আমাকে ইডির তরফে নোটিস পাঠানো হল।’ জানা গিয়েছে, লিপস এন্ড বাউন্ডস সংস্থার একটি মামলার শুনানিতে ইডি জানিয়েছিল, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ওই সংস্থার সিইও পদে রয়েছেন। এরপরেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না। ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার আগেই তলব করা হয়েছিল অভিষেককে।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের
আরেকটি পদত্যাগ, এবার শান্তনু সেন