Home » মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! মৃত চালক, জখম ৪

মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! মৃত চালক, জখম ৪

সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: ফের ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। রাতের কলকাতায় মর্মান্তিক এই দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে গাড়ির থাকা চার আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে দক্ষিণ কলকাতার বেসরকারি একটি হাসপাতালে ভরতি করানো হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে চালক সহ মোট পাঁচজন ছিল।

আরও পড়ুন   রাষ্ট্রপতির সম্মতি মিলতেই আইনে পরিণত হল মহিলা সংরক্ষণ বিল

সায়েন্স সিটির কাছে টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের উপর থাকা ডিভাইডার ও ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে উলটে গিয়ে পাশের লেনে গিয়ে পড়ে গাড়িটি। ল্যাম্পপোস্টটি উপড়ে যায়। এমনকী দুর্ঘটনার পরে গাড়িটি সম্পূর্ণ পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রথমে স্থানীয়রা গ্যাস কাটা দিয়ে কেটে গাড়ি ভিতরে থাকা সকলকে বের করে আনা হয়। তড়িঘড়ি পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ১৯-এর চালকের। সে সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া ছিল বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন   জোড়া নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় দিনভর তুমুল দুর্যোগের সম্ভাবনা         

বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতাল পাঠানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান ডিএমজি এবং সিইএসসিও। ঘটনার প্রায় দু’ঘণ্টা পর মা উড়ালপুলের যান চলাচল স্বাভাবিক হয়। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে পুলিশ। সেইসঙ্গে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে, প্রাথমিকভাবে কলকাতা ট্রাফিক পুলিসের অনুমান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন    ‘এইট হানড্রেডের’ প্রচারে শহরে এক মঞ্চে মুরলী- সৌরভ, একসময়ের প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভরালেন দুজনে

About Post Author