Home » পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেল যাদব পরিবার

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেল যাদব পরিবার

সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবরঃ অবশেষে স্বস্তিতে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় এবার জামিন পেলেন লালু প্রসাদ যাদব সহ গোটা যাদব পরিবার। বুধবার ঝাড়খণ্ড হাইকোর্ট যাদব পরিবারের জামিন মঞ্জুর করেছে। গত ফেব্রুয়ারি মাসে ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত পঞ্চম পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে। এই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। পাশাপাশি তাঁকে ৬০ লাখ টাকা জরিমানাও করেছিল আদালত। লালুপ্রসাদ যাদব ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনি ভাবে ১৩৯.৩৫ কোটি টাকা তুলে নিয়েছিল বলে অভিযোগ ছিল সিবিআইয়ের।

১৯৯৬ সালে এই কেলেঙ্কারিতে মামলা দায়ের করে সিবিআই। সেসময় আরজেডি প্রধান সহ ১৭০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য,বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোট ৯৫০ কোটি টাকা পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। সেই সঙ্গে ট্রেজারি দুর্নীতির অভিযোগও উঠেছিল। সূত্রের খবর,কোনরকম নিয়ম না মেনেই ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা আত্মসাৎ করেছিল লালু প্রসাদ। এরপরই ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু অনেক আগেই ট্রেজারি মামলায় জামিন পায় লালু প্রসাদ যাদব। এরপর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায়ও তাঁকে জামিন দেওয়া হয়।

আরও পড়ুন   দুরন্ত ফর্মে বেলিংহাম, চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিরুদ্ধে জয় রিয়েলের

এদিকে গত ৩১ জুলাই বিহারে জমির বদলে চাকরি দুর্নীতি মামলার বিহরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। গত ৩ জুলাই জমির বদলে চাকরি দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটেই লালুপ্রসাদ যাদব,   সহ আরও ১৪ জনের নাম রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ইতিমধ্যেই প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জমির বদলে রেলে চাকরি দুর্নীতি মামলায় গত মার্চ মাসেই আগাম জামিন পান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে লালু প্রসাদ যাদব সহ তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতীকে আগাম জামিনের নির্দেশ দেয়।

About Post Author