সময় কলকাতা ডেস্ক,৫ অক্টোবর : পুরনিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি হানা দিল । কার্যত কাকভোরে, উত্তর ২৪ পরগনার মাইকেল নগরে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি-র বিশেষ তদন্তকারী দল। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, আজ সকাল নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বের হয়। তাদের মধ্যে দশজনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছে। দীর্ঘ সময় ধরে চলছে তল্লাশি।সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও।মন্ত্রীর বাড়িতে তল্লাশির কারণে তল্লাশি হওয়ায় রাজ্য-রাজনীতি তো বটেই, এলাকাতেও রয়েছে চাঞ্চল্য।
উল্লেখ্য, সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রীর। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। গোয়েন্দা আধিকারিকদের দাবি, পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কিংপিন অয়ন শীল তাঁর বয়ানে রথীন ঘোষের নাম উল্লেখ করেছেন। সেই কারণেই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। বস্তুত, এ দিন মন্ত্রীর বাড়ি ছাড়াও, শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। শুধু তাই নয়, রথীন অনুগামীদের বাড়িতেও চালানো হচ্ছে অভিযান। তথাপি মাইকেলনগর এলাকায় স্থানীয় মানুষরা বলছেন, কেন্দ্রীয় সরকার রথীন ঘোষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফাঁসিয়েছে।


More Stories
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
কেক কেটে ঈদ উদযাপন
আরেকটি পদত্যাগ, এবার শান্তনু সেন