সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবরঃ হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তারপরই শুরু বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এবারেও উত্তর-দক্ষিণ করিডোরের বাড়তি মেট্রো চালানোর ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে,পুজোর দিনগুলিতে সারারাত ধরে মেট্রো চলবে কলকাতায়। ৫-৬ মিনিট অন্তর অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা। রাত জেগে প্যান্ডেল হপিংয়ের জন্য আর কোন অসুবিধাই থাকল না দর্শনার্থীদের। এই মেট্রো বিশেষ পরিষেবা দুর্গাপুজো পঞ্চমী থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ২৪৮টি মেট্রো চলবে। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলবে। জেনে নিন পুজোয় মেট্রো পরিষেবার সময়সূচি-

পঞ্চমী এবং ষষ্ঠী (২৮৮ টি মেট্রো)
সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং দমদম-কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হবে। দমদম-দক্ষিণেশ্বরে এই দুদিন সকাল ৬টা ৫৫ মিনিটে মেট্রো চালু হবে। অন্যদিকে, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৭টায়। দমদম-কবি সুভাষগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে। ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে। দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫০ মিনিটে।
সপ্তমী, অষ্টমী এবং নবমী (২৪৮ টি মেট্রো)
এই তিনদিন দমদম-দক্ষিণেশ্বরে দুপুর ১২টা ৫৫ মিনিটে শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা। ভোর ৩টে ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী মেট্রো ছাড়বে। দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদম শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয়। অন্যদিকে, দমদম-কবি সুভাষ, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর-কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর, গীতাঞ্জলি-দমদম, শ্যামবাজার-কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো পরিষেবা চালু হবে দুপুর ১টা থেকে।
আরও পড়ুন আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি! জানুন রাশিফল

দশমী (১৩২ টি মেট্রো)
দশমীতে ৭ মিনিট অন্তর অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দশমীতে দমদম-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টায়। রাত ৯টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে। কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টায়।
একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী (২৩৪ টি মেট্রো)
এই তিনদিন কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং দমদম-কবি সুভাষগামী মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম-দক্ষিণেশ্বরে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ সকাল ৭টায় মেট্রো পরিষেবা চালু হবে। রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে। কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩০ মিনিটে। দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা