Home » তৃতীয়ায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা কলকাতার আকাশ

তৃতীয়ায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা কলকাতার আকাশ

সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবর: তৃতীয়ায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই মেঘলা। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ। বঙ্গে আগামী দুই দিন কমবে আদ্রতাজনিত অস্বস্তি। আপাতত নবমীর আগে কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।  দিনের তাপমাত্রা বাড়তে থাকলেও রাতের দিকে বাতাসে কমতে থাকবে জলীয় বাষ্পের পরিমাণ। পুজোর মুখে দক্ষিণবঙ্গে পুরোপুরি হাওয়া বদল হয়েছে। পুজোর মধ্যে মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। তবে, আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হতে চলেছে।

আরও পড়ুন   রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিল পেশ বিধানসভায়

যদিও এই  নিম্নচাপের কোনো প্রভাব বাংলার ওপর পড়বে না। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে নবমী এবং দশমী তুমুল দুর্যোগের সম্ভাবনা  রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে  আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই।  হাওয়া অফিস সূত্রে খবর, পুজোর মুখে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭  ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩  ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৩ থেকে ৮৯ শতাংশ।

আরও পড়ুন    ইংরেজ মস্তিষ্কেই ইংল্যান্ড বধ, একদিনের বিশ্বকাপে বিরল রেকর্ড আফগানিস্তানের

পূর্বাভাস বলছে, পুজোর মুখে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের আকাশ মুলত মেঘমুক্ত থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ,  বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে নবমী এবং দশমী হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দশমীতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে,  কর্ণাটক ও তামিলনাড়ুতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড মনিপুর এবং সিকিমে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।

About Post Author