Home » ফুটপাথে হেঁটে যাওয়া তরুণীকে উড়িয়ে দিল কার, আহত আরও ৪, দেখুন ভয়ঙ্কর ভাইরাল হওয়া ভিডিও

ফুটপাথে হেঁটে যাওয়া তরুণীকে উড়িয়ে দিল কার, আহত আরও ৪, দেখুন ভয়ঙ্কর ভাইরাল হওয়া ভিডিও

সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবর : ভারতের শহরের ফুটপাথ ধরে হাঁটাও যে বিপজ্জনক এবং কার্যত তা প্রাণ হাতে নিয়ে হাঁটা তার প্রমাণ মাঝেমাঝেই মেলে যার আরও একবার প্রমাণ মিলল ম্যাঙ্গালুরুতে। যানবাহন চলাচলের রাস্তা থেকে কিছুটা দূরে ফুটপাথে কারের ধাক্কায় প্রাণ খোয়ালেন তরুণী।মর্মান্তিক প্রাণঘাতী দুর্ঘটনার ভাইরাল হওয়া ভিডিওটি লোকসমক্ষে আসতেই দেশে চাঞ্চল্য  ছড়িয়েছে এবং ভিডিওতে এক তরুণীকে উড়িয়ে দিতে দেখা গিয়েছে একটি কারকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বুধবার বিকেলে ম্যাঙ্গালুরুতে ফুটপাথে হাঁটার সময় একটি গাড়ি তাদের উপর চাপা দিলে তরুণী নিহত এবং চারজন আহত হয়।

সূত্রের খবর,বুধবার বিকেল ৪টায় লেডিহিল এলাকার কাছে এ ঘটনা ঘটে।মহিলারা ম্যাঙ্গালোর সিটি কর্পোরেশন সুইমিং পুলের কাছে পথচারী রাস্তায় হাঁটছিলেন তখন একটি গাড়ি তাদের পিছন থেকে ধাক্কা দেয়।চালক কমলেশ বলদেব তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে, তরুণী ঘাড় ঘোরাতে না ঘোরাতেই গাড়ি তাকে উড়িয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতা তরুণীর নাম রূপশ্রী (২৩)। আহত চারজনের মধ্যে তিনজন নাবালক।পুলিশ আরও জানিয়েছে যে , দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর কমলেশ বলদেব একটি গাড়ির শোরুমের সামনে গাড়ি পার্ক করে নিজের বাড়িতে প্রথমে আশ্রয় নেয়।

পুলিশ বলদেবের বিরুদ্ধে ধারা 279 (বেপরোয়াভাবে গাড়ি চালানো), 337 (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন একটি কাজের দ্বারা আঘাত করা), 338 (জীবন বা অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন একটি কাজের দ্বারা গুরুতর আঘাত করা)
, এবং ভারতীয় দণ্ডবিধির 304(A) (অবহেলায় মৃত্যু ঘটানো ) প্রভৃতি ধারায় মামলা রুজু করেছে।

আরও পড়ুন :মহালয়াঃ রেডিও-র নস্টালজিয়া

About Post Author