সময় কলকাতা ডেস্কঃ ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়।মঙ্গলবার ব্লক অফিসের ভিতরেই ব্লকের কার্যকারী সভাপতি আব্দুর রহিমকে মারধরে অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যা উম্মুল ওয়ারার স্বামী সেলিম মোল্লার বিরুদ্ধে। রাতে ভাঙড় ২ ব্লকের কার্যকারী সভাপতি আব্দুর রহিমের উপরে হামলার পরেই বিক্ষোভে সামিল হন তাঁর অনুগামীরা। শোনপুর বাজারের অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের নেতৃত্ব দেন ভাঙড় ২ ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মহসীন গাজী, তৃণমূল নেতা মিজানুর আলম, যুব নেতা রশিদ মোল্লা, মোজাফফর আহমেদ, সাবির মাষ্টার সহ আরাবুল বিরোধী তৃণমূল নেতারা।

রাস্তায় নেমে আরাবুল ইসলাম ও সেলিম মোল্লার গ্রেপ্তারির দাবি করেন।পাশপাশি, ক্ষুব্ধ দলকর্মীরা সেলিম মোল্লার দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালায়।কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভাঙড় ২ ব্লকের কার্যকারী সভাপতি আব্দুর রহিমকে আরাবুল ইসলামের সামনেই তাঁর অনুগামীরা মারধর করে। মারধরেরএই বিক্ষোভের ছবি করতে গিয়ে তৃণমূল কর্মীদের রোষের মুখে পড়ে সংবাদমাধ্যমও।আব্দুর রহিমের অভিযোগ , সেলিম মোল্লার সঙ্গে আরাবুল ইসলামও তার উপরে চড়াও হন।সেলিম মোল্লা তাঁকে লাঠি দিয়ে মারধর করে। যদিও তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন দাবি, আরাবুল ইসলামের। সকল অভিযোগ অস্বীকার করেন আরাবুল ইসলাম।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ