Home » ইন্দিরা গান্ধীর ৩৯ তম মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাপ্রকাশ

ইন্দিরা গান্ধীর ৩৯ তম মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাপ্রকাশ

সময় কলকাতা ডেস্ক, ৩১ অক্টোবর : দেখতে দেখতে ৩৯ বছর হয়ে গেল। সেই দুঃস্বপ্নময় দিন দেশ যেন এখনও ভুলতে পারে নি। ১৯৮৪ সালের এই দিনটিতে দেহরক্ষী খালিস্থানপন্থী ঘাতকদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন প্রিয়দর্শিনী  ইন্দিরা গান্ধী। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু ঘিরে অস্থির হয়ে উঠেছিল দেশ।

সারা দেশের মত কংগ্রেস দিনটিকে স্মরণ করছে বিনম্র চিত্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং দলের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটি শক্তিশালী এবং প্রগতিশীল ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তাঁর প্রশংসা করেছেন।

মল্লিকার্জুন খাড়গে এবং  দলের প্রধান সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রীকে নতুন দিল্লিতে তাঁর স্মৃতিসৌধ ‘শক্তি স্থল’-এ পুষ্পস্তবক অর্পণ করেন।

X-এর একটি পোস্টে, মিঃ খাড়গে ইন্দিরা গান্ধীর প্রতি একটি শ্রদ্ধাসূচক পোস্ট করেছেন যাতে দেশের প্রতি তার উৎসর্গের কথা তুলে ধরা হয়।

“ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং আমাদের আদর্শ ইন্দিরা গান্ধীর প্রতি বিনম্র শ্রদ্ধা, যিনি তাঁর দৃঢ় ইচ্ছাশক্তি, দক্ষ নেতৃত্ব, অনন্য কর্মশৈলী এবং দূরদর্শিতা দিয়ে একটি শক্তিশালী ও প্রগতিশীল ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাঁর শহীদ দিবসে,” মিঃ খাড়গে তাঁর পোষ্টে লিখেছেন।

About Post Author