Home » শ্বাস নিতে কষ্ট? ফুসফুসের সমস্যায় আজ থেকেই ডায়েটে যোগ করুন এই খাবার

শ্বাস নিতে কষ্ট? ফুসফুসের সমস্যায় আজ থেকেই ডায়েটে যোগ করুন এই খাবার

সময় কলকাতা ডেস্ক, ২ নভেম্বর: বর্তমানে দূষণের কারণে ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতিটি মানুষকে ফুসফুসের সমস্যায় অবশ্যই সতর্ক হতে হবে। ফুসফুসের খেয়াল না রাখলে শরীরে অক্সিজেনের অভাব হতে পারে। ফুসফুসের সমস্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধূমপান বন্ধ করা উচিত। এক্ষেত্রে ফুসফুসের সমস্যায় আপনি কাঁচা হলুদ, ব্রকলি, তুলসী,কুমড়ো খেতে পারেন। এছাড়াও এমন কিছু খাবার রয়েছে যা ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখে। এই তালিকায় রয়েছে- 


কাঁচা হলুদ
হলুদে রয়েছে কারকিউমিন নামক উপকারী উপাদান। যা ফুসফুস ছাড়াও দেহের একাধিক অঙ্গে প্রদাহের প্রকোপ কমাতে পারে। কাঁচা হলুদ খেলে ফুসফুসে জমে থাকা বিষ শরীরের বাইরে বেরিয়ে যায়। তাই সুস্থ থাকতে প্রতিদিন কাঁচা হলুদের টুকরো জল দিয়ে গিলে খেয়ে নিন। এতে অনেকটাই ভালো থাকবে ফুসফুস।
ব্রকলি
ব্রকলিতে রয়েছে উপকারী কিছু ভিটামিন ও খনিজের ভাণ্ডার। যা কিনা ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও বায়ু দূষণজনিত ফুসফুসের সমস্যা প্রতিরোধেও এর জুড়ি মেলা ভার। সুস্থ থাকতে রোজের ডায়েটে এই সবজি রাখতে পারেন।

আরও পড়ুন    ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় এথিক্স কমিটিতে হাজিরা মহুয়ার

টমেটো
টমেটোতে রয়েছে ভালো পরিমাণে লাইকোপেন। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এমনকী ফুসফুসের প্রদাহ প্রশমিত করতেও টমেটো উপকারী। তাই ফুসফুসের সমস্যায় আজ থেকেই টমেটো খান।


তুলসী
বায়ুদূষণের বিরুদ্ধে ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসীপাতা। এছাড়াও বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসীগাছ। প্রতিদিন অল্প করে তুলসীপাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয়।
কুমড়ো
কুমড়োয় রয়েছে একাধিক গুণ। ফুসফুসের সমস্যায় কুমড়োর ভূমিকা অপরিহার্য। কেননা এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফুসফুসের প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়াও কুমড়োয় রয়েছে ক্যারোটিনয়েডস, যা ফুসফুসের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এমনকী কুমড়ো খেলে লাংস থেকে সমস্ত ধরনের খারাপ পদার্থও বেরিয়ে যায়।

About Post Author