সময় কলকাতা ডেস্ক, ৯ নভেম্বর: বঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে পারদ পতন। একধাক্কায় অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। মেঘের পরত কাটিয়ে ইতিমধ্যেই প্রবেশ করেছে শীত৷ বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। তবে, উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও গত সপ্তাহ পর্যন্ত ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। তবে, নভেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে শীত পড়বে। ধীরে ধীরে বাড়তে পারে উত্তুরে হাওয়ার দাপট। সেইসঙ্গে আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটাই কমেছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।
আরও পড়ুন দেখান দেখি আপনার পর্যবেক্ষণ শক্তির ক্ষমতা? ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে বেলা গড়াতেই তাপমাত্রা কমবে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। আপাতত বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। বাতাসে এখন শীতের আগমনী সুর। কালিপুজোর মধ্যে শীত উপভোগ করবে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৮৪ শতাংশ।
আরও পড়ুন পর্যটন ব্যবসার আড়ালে মানব পাচারের অভিযোগে বারাসাতে এনআইএ-র হানা, গ্রেফতার ১
পূর্বাভাস বলছে, পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কালিপুজোর মধ্যে জাঁকিয়ে শীত পড়বে। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, মণিপুর ও মিজোরামে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে