Home » দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া

সময় কলকাতা ডেস্ক,১৬ নভেম্বর : অস্ট্রেলিয়ার  জয়ের জন্য  ৭ রান বাকি থাকতে অজি অধিনায়ক প্যাট কামিন্সের ক্যাচ ফস্কে ছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইনটন ডি কক। সেই কামিন্স-ই সীমানার বাইরে বল পাঠিয়ে চলতি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে কাঙ্খিত জয় এনে দিলেন অস্ট্রেলিয়াকে । দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে  আরও একবার একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। ফলশ্রুতি বিশ্বকাপ ফাইনালে অজি দল ভারতের মুখোমুখি হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ২১২ রানের জবাবে  ১৬ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া। প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার পরে  মোক্ষম সময়ে ক্যাচ মিস আরও একবার ডোবায় দক্ষিণ আফ্রিকাকে। অস্ট্রেলিয়ার হয়ে সফলতম ব্যাটসম্যান ট্রাভিস হেড। বল হাতে দু উইকেট তোলার পরে ব্যাট হাতে করেন ৬২। বলে দক্ষিণ আফ্রিকার হয়ে সামসি ও কাটসিয়া পান দুটি করে উইকেট। অল্প রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকার বোলাররা প্রাণপণ লড়াই চালান। তবে যথারীতি সেমিফাইনালে হেরে চোকার্স বদনাম ঘুচল না দক্ষিণ আফ্রিকার।

আরও পড়ুন খাট না পেয়ে মেঝেতে শুচ্ছেন অসুস্থ জ্যোতিপ্ৰিয়, আনফিট তাই সশরীরে হাজিরা নয় ইডির স্পেশাল কোর্টে

এই জয়ের ফলে  আমেদাবাদে ভারতের মুখোমুখি হতে চলেছে  অস্ট্রেলিয়া। রবিবার একদিবসীয় বিশ্বকাপ ২০২৩ এর গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যেখানে আয়োজক দেশ ভারত ও অস্ট্রেলিয়ার সেয়ানে সেয়ানে লড়াই হওয়ার সম্ভাবনা।।

আরও পড়ুন উত্তরাখণ্ডে সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় শ্রমিকদের উদ্ধারের জন্য আনা হচ্ছে বিশেষ উদ্ধারকারী দল

About Post Author