Home » কিডনির সমস্যায় আজ থেকেই খান শীতকালীন এই সবজি

কিডনির সমস্যায় আজ থেকেই খান শীতকালীন এই সবজি

সময় কলকাতা ডেস্ক, ২১ নভেম্বরঃ কিডনি হল দেহের ছাঁকনি। দেহে মজুত থাকা ময়লাকে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয় কিডনি। বর্তমানে অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়সের অনেকেই কিডনির সমস্যায় ভুক্তভোগী। মানুষের হার্টের পাশাপাশি কিডনির সঠিক পরিচর্যা দরকার না হলে দেখা দিতে পারে অনেক ধরনের সমস্যা। অনিয়মিত জীবন, জল কম খাওয়া, অতিরিক্ত নুন এবং আমিষ খাবার খাওয়া এসবের কারণে কিডনির সমস্যায় ভুগতে হয়। অনেক সময় সোডিয়াম, ক্যালসিয়াম কিডনিতে পৌঁছনোর কারণে কিডনির সমস্যায় ভুগতে হয়। তাই কিডনির সমস্যায় জর্জরিত হওয়ার আগেই নিজেকে সতর্ক হতে হবে। কিডনির সমস্যায় ডায়েটে এমন খাবার রাখতে হবে যা শরীর সুস্থ করতে পারে। এই তালিকায় রয়েছে- 

আরও পড়ুন   শুরু হল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বিপুল বিনিয়োগের সম্ভাবনা

বাঁধাকপি
বাঁধাকপিতে রয়েছে নানা ধরনের ভিটামিন ও খনিজ। এই খাবারে থাকে ভিটামিন সি, বি৬, ফোলেট, ম্যাগনেশিয়াম। তাই শরীর সুস্থ রাখতে পারে এই খাবার। ফলে বাঁধাকপি নিয়মিত খান। প্রতিদিনই এই খাবার পাতে রাখা যায়। পাশাপাশি বাঁধাকপিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। এই ফাইবার কিন্তু শরীরের জন্য ভালো। তাই এই তথ্য অবশ্যই মাথায় রাখার চেষ্টা করুন।

ক্যালশিয়াম ও ভিটামিন ডি
শরীরে ক্যালশিয়াম কম গেলে অক্সালেট বাড়তে পারে। এই অক্সালেটই কিডনি স্টোন তৈরির প্রধান কারণ। তাই ক্যালশিয়াম এবং ভিটামিন ডি পাওয়া যাবে, এমন খাবার খান। এক্ষেত্রে আপনি দুধ, দই, চিজ, সবুজ রঙের শাক, টোফু, ডাল, মাশরুম, স্যালমন খেতে পারেন।

ওমেগা থ্রি যুক্ত খাবার
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিডনিকে সুস্থ রাখতে পারে। পাশাপাশি ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভবনাও কমে। তাই কিডনির সমস্যায় ওমেগা থ্রি যুক্ত খাবার খান। এক্ষেত্রে আপনি স্যালমন, সার্ডিনের মতো বিদেশি মাছ খেতে পারেন।
আপেল
কিডনির সমস্যায় আপেল খাওয়ার চেষ্টা করুন। আমরা জানি, আপেল অনেক উপকারী ফল। পেকটিন নামক একটি উপাদান আপেলে বর্তমান যা কিডনি ড্যামেজকে রক্ষা করে। শরীরকে সুস্থ রাখতে আপেল খাওয়া দরকার। এমনকি ব্লাড প্রেসার, কোলেস্টরল নিয়ন্ত্রণ করতে আপেল সহায়তা করে। সুস্থ থাকতে রোজ একটি করে আপেল খান।

বেরি জাতীয় ফল
বেরি জাতীয় ফল নিয়মিত খেতে পারলে অনেক গুরুতর সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। বেরি জাতীয় ফলে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিকে ভালো রাখে। সেইসঙ্গে বেরি জাতীয় ফলে মজুত থাকা ভিটামিন ও খনিজ দেহে পুষ্টির ঘাটতিও মেটাবে।

About Post Author