সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বরঃ কিডনি হল দেহের ছাঁকনি। এই অঙ্গটিকে সবসময় সুস্থ রাখা দরকার। দেহে মজুত থাকা ময়লাকে প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয় কিডনি। বর্তমানে অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়সের অনেকেই কিডনির সমস্যায় ভুক্তভোগী। মানুষের হার্টের পাশাপাশি কিডনির সঠিক পরিচর্যা দরকার না হলে দেখা দিতে পারে অনেক ধরনের সমস্যা। অনিয়মিত জীবন, জল কম খাওয়া, অতিরিক্ত নুন এবং আমিষ খাবার খাওয়া এসবের কারণে কিডনির সমস্যায় ভুগতে হয়। অনেক সময় সোডিয়াম, ক্যালসিয়াম কিডনিতে পৌঁছনোর কারণে কিডনির সমস্যায় ভুগতে হয়। তাই কিডনির সমস্যায় জর্জরিত হওয়ার আগেই নিজেকে সতর্ক হতে হবে। কিডনির সমস্যায় ডায়েটে এমন খাবার রাখতে হবে যা শরীর সুস্থ করতে পারে। এই তালিকায় রয়েছে-

রসুন
নুনের পরিবর্তে রসুন খাওয়া উচিত। এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এর পুষ্টিগুণও অনেক। এটি ম্যাঙ্গানিজ, ভিটামিন সি এবং ভিটামিন বি-৬ এর একটি ভাল উৎস এবং এতে সালফার যৌগ রয়েছে, এটি হল প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে।
ক্যালশিয়াম ও ভিটামিন ডি
শরীরে ক্যালশিয়াম কম গেলে অক্সালেট বাড়তে পারে। এই অক্সালেটই কিডনি স্টোন তৈরির প্রধান কারণ। তাই ক্যালশিয়াম এবং ভিটামিন ডি পাওয়া যাবে, এমন খাবার খান। এক্ষেত্রে আপনি দুধ, দই, চিজ, সবুজ রঙের শাক, টোফু, ডাল, মাশরুম, স্যালমন খেতে পারেন।
পেঁয়াজ
কিডনি রোগীদের সোডিয়াম সমৃদ্ধ জিনিসের পরিবর্তে পেঁয়াজ খাওয়া উচিত। কিডনিতে আক্রান্ত রোগীদের জন্য নুন গ্রহণ বেশি ক্ষতিকারক হতে পারে। এই কারণেই নুন বিকল্প খুঁজে বের করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে রসুন ও অলিভ অয়েলের সঙ্গে পেঁয়াজ খেলে বেশি উপকার পাওয়া যায়।
আরও পড়ুন EURO2024: ঘোষিত হল ইউরো কাপ ২০২৪ এর গ্রুপ বিন্যাস, ডেথ গ্রুপে রয়েছে কোন কোন দল?

ওমেগা থ্রি যুক্ত খাবার
ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিডনিকে সুস্থ রাখতে পারে। পাশাপাশি ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভবনাও কমে। তাই কিডনির সমস্যায় ওমেগা থ্রি যুক্ত খাবার খান। এক্ষেত্রে আপনি স্যালমন, সার্ডিনের মতো বিদেশি মাছ খেতে পারেন।
আপেল
কিডনির সমস্যায় আপেল খাওয়ার চেষ্টা করুন। আমরা জানি, আপেল অনেক উপকারী ফল। পেকটিন নামক একটি উপাদান আপেলে বর্তমান যা কিডনি ড্যামেজকে রক্ষা করে। শরীরকে সুস্থ রাখতে আপেল খাওয়া দরকার। এমনকি ব্লাড প্রেসার, কোলেস্টরল নিয়ন্ত্রণ করতে আপেল সহায়তা করে। সুস্থ থাকতে রোজ একটি করে আপেল খান।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে