সময় কলকাতা ডেস্ক, ৫ ডিসেম্বরঃ সন্ধ্যার টিফিনে একটু মুখরোচক কিছু না খেলে যেন চলেই না। সন্ধ্যার টিফিনে সবসময় একই রকম পদ খেতে কারোরই ভাল লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ালি চিকেন টিক্কা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন হরিয়ালি চিকেন টিক্কা। বিশেষ করে সন্ধ্যার আড্ডায় একেবারে জমে যাবে হরিয়ালি চিকেন টিক্কা। এতে পেট আর মন দুটোই খুশি। হরিয়ালি চিকেন টিক্কা বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। হরিয়ালি চিকেন টিক্কা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
মুরগির মাংস-৭৫০(বোনলেস)
পুদিনা পাতা- ১০-১২টি
ধনে পাতা- আধ কাপ
আদা ও রসুন বাটা- ২ চা চামচ
কাঁচা লঙ্কা-১০টি
টক দই- আধ কাপ
গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
সাদা তেল- পরিমাণ মত
নুন- পরিমাণমতো
আরও পড়ুন গুদামঘরের ইউনিট ধসে পড়ে গমের বস্তার নীচে আটকে ১০ শ্রমিক, জারি উদ্ধারকাজ
রন্ধন প্রণালী
প্রথমেই মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার আদা ও রসুন টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে আদা, রসুন, পুদিনা ও ধনে পাতা একসঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। একটি বড় বাড়িতে পেস্টটি ঢেলে তাতে টক দই, গোলমরিচের গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ফেটিয়ে নিন। এবার এই মিশ্রণে মাংসের টুকরোগুলো দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করতে দিন। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এবার তাতে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিন। ধীরে ধীরে নাড়তে থাকুন। সামান্য জল দিন। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মিনিট পনেরো নেড়েচেড়ে নিলেই তৈরি হরিয়ালি চিকেন টিক্কা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি