সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বরঃ বিধ্বংসী অগ্নিকাণ্ড বিশ্ববিদ্যালয়ের আবাসনে। বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন লাগার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। একইসঙ্গে এই আগুন লাগার ঘটনায় আরও ২০ জন গুরুতর জখম হয়েছে বলেই জানা গিয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইরাকের উত্তরে সোরানের এরবিল শহরে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এরবিল শহরে বিশ্ববিদ্যালয়ের আবাসনের একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে। ওই আবাসনের ভিতর পড়ুয়া ও অধ্যাপকেরা থাকতেন। আগুন লাগার সময় আবাসনের ভিতরে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া ও অধ্যাপক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন মদন মিত্র : কেন বাইপ্যাপ সাপোর্ট? শারীরিক অবস্থার অবনতির পরে এখন কেমন আছেন কামারহাটির বিধায়ক ?

বিধ্বংসী অগ্নিকাণ্ডে আবাসনের ভিতরেই মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। অন্যদিকে, আবাসনের ভিতর থেকে গুরুতর জখম অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, এদিন আবাসনটির ভিতরে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত