সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর : টোটো অটোর দাপটে বারাসাতে রাস্তা দিয়ে চলাফেরা করাই দায়। প্রাণ হাতের মুঠোয় নিয়ে চলতে হয়, জানেন ভুক্তভোগী বারাসাতের বাসিন্দারা এবং বারাসত শহরে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। মাস তিনেক আগে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বারাসাত ও মধ্যমগ্রামের ৪০০০ বেআইনি অটোকে পারমিটের আওতায় আনার ঘোষণা করে অটোদের অনেকটাই আইনি ঘেরাটোপের মধ্যে আনতে চেয়েছিলেন। আইনি ঘেরাটোপ আর যাত্রী তথা নাগরিক সুরক্ষা যে এক জিনিস নয় তা প্রতি পদে পদে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে বারাসাতের অটো এবং টোটো। বারাসত- মধ্যমগ্রামে অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে টোটো এবং অটোদের অনিয়ন্ত্রিত গতিবেগে ছুটে চলা। বারাসাতে ব্যারাকপুর- বারাসাত রোডে প্রাণ হাতে নিয়ে চলছেন যাত্রীরা। অন্য যানবাহনকে ধাক্কা মারা এবং পথচারীকে জখম করার ঘটনা অটোদের নিত্য-নৈমিত্তিক।
বেলাগাম অটো চালনার সঙ্গে জড়িয়ে আছে অটো ইউনিয়নগুলির সাম্প্রতিক অতীতের ইতিহাস। যার হাতে অটো টোটো স্ট্যান্ড -এর দায়িত্ব ছিল, সেই নেতা বুড়ো ব্যানার্জীর বিরুদ্ধে শাসক দলের তরফে ছিল ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এ মুহূর্তে বারাসাতের অন্যতম বড় অটো স্ট্যান্ড হেলা বটতলার টোটো অটো চলাচল তৃণমূল নেতা দেবব্রত পাল নিজ দায়িত্বে নিয়ে নিয়ম নিষ্ঠার মধ্যে আনার ও সংশোধনের উদ্যোগ নিলেও অটো চালকরা বুড়ো ব্যানার্জীর আমলের ঔদ্ধত্য যে ঝেড়ে ফেলতে পারে নি তা তাদের বক্তব্য ও কার্যকলাপ তার প্রমাণ দেয়। একটি নয়,একাধিক ঘটনা অটো রাজের প্রমাণ দেয়। কখনও তৃণমূলের সংশোধন পন্থী নেতা নিগ্রহের শিকার হন দুষ্কৃতী অটোচালক ইউনিয়নের দুষ্কৃতীর হাতে , আবার কখনও প্রত্যক্ষদর্শীদের বয়ানে দুর্ঘটনার জন্য দায়ী হিসেবে অভিযুক্ত অটোচালক অন্য গাড়িতে ধাক্কা মেরেও দুর্ঘটনার দায় নিতে অস্বীকার করেন, ক্যামেরার সামনে দুবার দুরকম নাম বলেন নিজের। এভাবেই চলছে বারাসাতে অটো রাজ, অটোর দাপটে প্রাণ ওষ্ঠাগত ।।
আরও পড়ুন বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে বড়সড় বিপর্যয়, মৃত ৩


More Stories
অশোকনগরে আক্রান্ত আইএসএফ নেতা তাপস ব্যানার্জী
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ