সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। ক্রমশ শুকনো হচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। যদিও ভারতের উপকূলবর্তী একাধিক রাজ্যে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।
আরও পড়ুন EPL2023-24: আর্সেনালকে হারিয়ে লিগ জয়ের দৌড়ে ‘জায়ান্ট কিলার’ অ্যাস্টন ভিলা
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতার আকাশে শীতের রোদ থাকবে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। নিম্নচাপের রেশ কাটতেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷ কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৯ শতাংশ।
পূর্বাভাস বলছে, হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা ক্রমশ কমছে। গত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। সোমবার বিকেলের পর তাপমাত্রা আরও কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, মিজোরাম, মণিপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা