সময় কলকাতা ডেস্ক, ২৫ ডিসেম্বর :রবিবার কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স দুরন্ত ফুটবল উপহার দিয়ে মুম্বাই সিটি এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে আইএসএলে পয়েন্ট তালিকায় ছুঁয়ে ফেলল এফসিগোয়াকে। ম্যাচের সেরা ছিলেন কোয়ামি পেপরা ।

দিমিত্রিওস দিয়ামান্তাকস এবং কোয়ামে পেপরা করা গোলে ইভান ভুকোমানোভিকের ছেলেরা জয় পায় আর তারা এফসি গোয়ার সাথে ২৩ পয়েন্ট পেয়ে যৌথভাবে পয়েন্টের বিচারে শীর্ষে এলেও গোয়া তাদের গোল পার্থক্যের জন্য এই মুহূর্তে আই এস এল টেবিলের অবস্থানে সবার ওপরে। এদিন খেলার প্রথমার্ধেই দু গোল করে এগিয়ে যায় কেরালা। রাহুল কে পি একটি অবিশ্বাস্য সুযোগ না হাতছাড়া করলে প্রথমার্ধেই আরও ব্যবধান বাড়তে পারত।
কেরালা এবার আইএসএলে শুরু থেকেই ভালো খেললেও আঘাতের কারণে উরুগুয়ের তারকা অদ্রিয়ান লুনা কেরালা দল থেকে এবারের মত ছিটকে যাওয়ার পরে হলুদ জার্সিধারীদের নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল।তাছাড়া আক্রমণ ভাগে পেপরাকে খুব আশা করে নিয়ে আসা হলেও প্রত্যাশা পালনে সেভাবে সফল হননি তিনি। বিজয়নের মত প্রাক্তন তারকারা রীতিমত সরব হয়েছিলেন ঘানার ২৩ বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে। কিন্তু রবিবার ছিল পেপরার দিন। রবিবার কোচির মাঠে ফুল ফোটালেন কোয়ামি পেপরা। পেপরা তাঁর পারফরম্যান্স ও পায়ের কাজ দিয়ে সমালোচকদের চুপ করিয়ে দিলেন মুম্বাই সিটি এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে আইএসএলে পয়েন্ট তালিকায় ছুঁয়ে ফেলল এফসিগোয়াকে। ম্যাচের সেরা ছিলেন কোয়ামি পেপরা। মুম্বাই আগের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জিতলেও দলের চারজন রেড কার্ড দেখায় অসুবিধায় পড়েছিল। প্রীতম কোটালদের অসুবিধা হয় নি মুম্বাইয়ের আক্রমণ ভোঁতা করতে। কেরালার পরের ম্যাচ বুধবার, মোহনবাগানের বিরুদ্ধে।।
আরও পড়ুন বাগানের দৈত্যদের বামন বানিয়ে চার গোল দিল গোয়া


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার