সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর : একদিকে বড়দিনের উৎসবে শহর গ্রাম যখন মেতে উঠেছে, তখন একদল নীরব সামাজিক আন্দোলনকারী কার্যত নিভৃতে তাদের মানুষের পাশে থাকার কর্মকাণ্ডের বৃত্তকে আরও বড় করে তুললেন । বড়দিনের সন্ধ্যায় তাঁরা তাঁদের অঙ্গীকারকে সফল করে তোলার আরেকটি বছর পূর্ণ করলেন। যে মানুষরা অন্য মানুষের প্রাণদান করেন তাঁদের স্মৃতির সান্নিধ্যে বা অঙ্গ তথা প্রাণদানকারীদের পরিবারকে নিয়ে অথবা তাদের সংস্পর্শে থাকা মানুষদের নিয়ে বারাসাতের সুভাষ ইনস্টিটিউট হলে আয়োজিত হল বারাসাত সামাজিকের বার্ষিক অনুষ্ঠান। আরও একবার স্পষ্ট বার্তা প্রকাশ পেল যে শপথ একদল সামাজিক আন্দোলনকারী নিয়েছিলেন সেই শপথ প্রাণ পাচ্ছে বারাসাত সামাজিকের কর্মকান্ডে । বারাসাত সামাজিকের সৌজন্যে আর জটিল মরণোত্তর দেহদান ও অঙ্গদানের বিষয় যাদের কর্মকাণ্ডের পরিধি বারাসাত, জেলা ছাড়িয়ে আরও অনেক বৃহত্তর পরিসরে। শপথ প্রাণ পাচ্ছে।
বড়দিনের উৎসব পালিত হল মরণোত্তর অঙ্গদাতা এবং কর্নিয়াদাতাদের সম্মাননা জ্ঞাপন করার মধ্যে দিয়ে । তাৎপর্যপূর্ণভাবে, সেই অনুষ্ঠান সামগ্রিকভাবে পরিচালনার দায়িত্ব ছিল সম্পাদক তথা প্রতিষ্ঠানের প্রাণপুরুষ সুজন ভট্টাচার্যের । গত ২৩ ডিসেম্বর শনিবার তাঁর একমাত্র ভাই সুমন ভট্টাচার্য প্রয়াত হন । তিনি অনুষ্ঠান পরিচালনা করেন, তাঁর সদ্যপ্রয়াত ভাইয়ের কর্নিয়াদানের শংসাপত্র প্রদান পর্ব সোমবারের উল্লেখযোগ্য বিষয় ছিল, এই পর্ব ভাবগম্ভীর হয়ে ওঠে । এদিন ডক্টর তপন সাহা সহ একাধিক খ্যাতনামা চিকিৎসক ও একাধিক সাংবাদিককে সম্মাননা প্রদান করে বারাসাত সামাজিক। প্রকৃত অর্থেই শপথ প্রাণ পাচ্ছে ।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ