সময় কলকাতা ডেস্ক, ২৮ ডিসেম্বর: মটন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই মটন একেবারে জমে যায়। মটন মানেই কিজ ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি মটন। মটনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি মটন। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে পাহাড়ি মটন। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে পাহাড়ি মটন। পাহাড়ি মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন কেষ্টপুরে ম্যারাথন তল্লাশি ইডির, উদ্ধার কোটি কোটি টাকা ও একাধিক নথি
উপকরণ
মটন- ১ কেজি
ধনেপাতা -১/২ আঁটি
পুদিনা পাতা -১/৪ আঁটি
কাঁচা লংকা -২ টো
বেসন -১ টেবিল চামচ
টক দই -২ টেবিল চামচ
আদারসুন বাটা – ১ টেবিল চামচ
লেবুর রস -১/২
লংকা গুঁড়ো -১/২ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো -১ চা চামচ
কাস্তুরি মেথি -১ চা চামচ
জিরা গুঁড়ো -১ চা চামচ
তেল -২ চা চামচ
নুন -স্বাদ অনুযায়ী
চাট মশলা -১ চা চামচ

রন্ধন পদ্ধতি
প্রথমে কাঁচা লংকা, আদা- রসুন, ধনেপাতা, পুদিনাপাতা নিয়ে মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নিন। এবার মাংসের মধ্যে লেবুর রস, তেল, পরিমাণ মতো নুন, ধনেপাতার পেস্ট, আর সব মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার ১ ঘণ্টা মত ম্যারিনেট করে রাখুন। এবার একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হয়ে গেলে গ্যাস হাল্কা আঁচ করে দিন। এবার ম্যারিনেট করা মটন প্যানে দিয়ে দিন। ঢাকা দিয়ে রান্না করুন, মাঝে মাঝে নেড়ে নিন। মটনে কোনো জল দিতে হবে না। তবে, খেয়াল রাখবেন পুরো রান্নাটাই অল্প আঁচে হবে। মটন ভালো ভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ব্যস তৈরি পাহাড়ি চিকেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি