সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বর: বর্ষশেষের দিন সাতসকালে ভয়াবহ পথদুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। নিয়ন্ত্রণ হারিয়ে বিড়লা মন্দিরের কাছে ফুটপাতে উঠল গাড়ি। বেরিয়ে আসে এয়ারব্যাগ। তার জেরে দুমড়ে মুচড়ে গেল গাড়িটি। রবিবার সকালে শহরে এমন দুর্ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা নাগাদ বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন ১২ ঘণ্টা বনধ! সারনা ধর্মের জন্য পৃথক কোড চালুর দাবিতে ফের আন্দোলনে আদিবাসী সেঙ্গেল অভিযান
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি বিলাসবহুল গাড়িতে এদিন একদল ফিরছিল। তার মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গড়িয়াহাটের দিক থেকে পার্কসার্কাস সেভেন পয়েন্টের দিকে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে ছিলেন চারজন। কোনওভাবে তা গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বালিগঞ্জ ফাঁড়ি পেরিয়ে বিড়লা মন্দিরের কাছে রাস্তার ধারে থাকা একটি লাইটপোস্টে সজোরে ধাক্কা মারে। তৎক্ষণাৎ একেবারে দুমড়ে মুচড়ে যায় সেই গাড়ি।
আরও পড়ুন ডান কাঁধে সফল অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর, হাসপাতাল থেকে বেরিয়েই নতুন বছরের শুভেচ্ছা জানালেন
জানা গিয়েছে, দুর্ঘটনার পরই গাড়িতে থাকা দলটি অপর গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালিগঞ্জ থানার পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতি থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। তবে গাড়ির চালক বা আরোহীদের খোঁজ এখনও মেলেনি। ইতিমধ্যেই পুলিশ গাড়িতে থাকা ওই চারজনের খোঁজ শুরু করেছে। রাস্তায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও গাড়ির নম্বর ও অন্যান্য কাগজপত্র থেকে মালিকের সন্ধান করা হচ্ছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা