Home » রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রার পারদ, বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট

রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রার পারদ, বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট

সময় কলকাতা ডেস্ক, ১২ জানুয়ারি: ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বেলা বাড়লেও কুয়াশাচ্ছন্ন কলকাতার আকাশ। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। বুধবার আরও নামবে তাপমাত্রার পারদ। আগামী চার থেকে পাঁচ দিন থাকবে শীতের দাপট। দিনের বেলা ঝলমলে রোদ পড়লেও সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। চলতি সপ্তাহের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

আরও পড়ুন    LEAGUE CUP: লিগ কাপ সেমিফাইনালে দ্বিতীয় ডিভিশনের ক্লাবের বিরুদ্ধে হার চেলসির

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার মূলত আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। কুয়াশার চাদরে ঢেকেছে গোটা কলকাতা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩। ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৯১ শতাংশ।

পূর্বাভাস বলছে, হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে।

About Post Author