সময় কলকাতা ডেস্ক, ১২ জানুয়ারিঃ শীতকাল মানেই পিঠেপুলি। পিঠেপুলি ছাড়া যেন শীতকাল অসম্পূর্ণ থেকে যায়। পিঠে মানেই কি শুধু পাটিসাপটা? সেই দস্তর ভেঙে এবার পাতে পড়ুক গোকুল পিঠে। চেনা পদের অচেনা বদল দেখতে বানিয়ে ফেলুন গোকুল পিঠে। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই শীতকালে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন গোকুল পিঠে। গোকুল পিঠের সঙ্গে একেবারে জমে যাবে শীতকালীন সন্ধ্যার আড্ডা। গোকুল পিঠে বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন মোহলিতে ব্যাটে-বলে শিবম ম্যাজিক, আফগানদের বিরুদ্ধে দাপুটে জয় রোহিতদের

উপকরণ
নারকেল: ১টি (কোরানো)
নলেন গুড়: ১০০ গ্রাম
জল: ২ কাপ
ময়দা: ১ কাপ
চিনি: ২ কাপ
এলাচ গুঁড়ো: সামান্য
চালের গুঁড়ো: ১/২
খোয়া ক্ষীর: ১০০ গ্রাম
নুন: সামান্য

রন্ধন প্রণালী
প্রথমে পুর বানানোর জন্য কড়াইয়ে নারকেল কোরা, খোয়া ক্ষীর এবং গুড় দিয়ে দিন। এবার অল্প আঁচে ভাল করে পাক দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে সব উপকরণ ভাল করে মিশে একটি মণ্ড তৈরি হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবেন পুর শুকিয়ে আসবে। এবার পুর নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার বানিয়ে ফেলুন চিনির সিরা। প্রথমে একটি পাত্রে দু’কাপ চিনি আর দু’কাপ জল দিয়ে অল্প আঁচে বসান। যতক্ষণ না চিনি ভাল ভাবে গলে যায়, ততক্ষণ অপেক্ষা করুন। এরপর একটি পাত্রে ময়দা, চালের গুঁড়ো আর সামান্য নুন নিন। অল্প জল দিয়ে সবটা গুলে নিতে হবে। খেয়াল রাখুন মিশ্রণ যেন বেশি পাতলা না হয়ে যায়। এবার পুর খানিকটা মণ্ড মতো করে হাতে নিয়ে চালের গোলায় ডুবিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে ছোট বড়ার মতো করে ভেজে নিতে হবে। দু’দিক লালচে হয়ে এলেই নামিয়ে নেবেন। এবার ভাজা পিঠেগুলি রসে দিয়ে দেবেন। রসে বেশ কয়েক ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে। পিঠের ভিতরে ভাল ভাবে রস ঢুকে গেলে বাটিতে করে অল্প রস-সহ পরিবেশন করুন গোকুল পিঠে।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি