Home » ফিরেছে আতঙ্ক, করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এর অস্তিত্ব মিললো ৮টি নমুনায়

ফিরেছে আতঙ্ক, করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এর অস্তিত্ব মিললো ৮টি নমুনায়

সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারিঃ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১। ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। সাধারণ মানুষকে গ্রাস করছে করোনা আতঙ্ক! বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। এসবের মাঝেই এবার করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এর অস্তিত্ব মিললো ৮টি নমুনায়। ইতিমধ্যেই সারা দেশের ১৬টি রাজ্যে মোট ৯৩০টি জেএন.১ মিলেছে। এহেন পরিস্থিতিতে সব রাজ্যের কাছে চিঠিও পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভারতেও হু হু করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন  নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে। করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে, স্বাস্থ্যমন্ত্রক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করলেও রাজ্যের তরফে এখনও তেমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি। পশ্চিমবঙ্গেও নতুন ভ্যানরিয়েন্ট জেএন.১-এ আক্রান্তেরও সন্ধান মিলেছে। সক্রিয় রোগীর সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। ইতিমধ্যেই রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মাস্ক ব্যবহারের কথাও বলেছেন তিনি। দেশের উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যেই করোনা পরীক্ষায় রীতিমত তৎপর রাজ্য। শুক্রবার রাজ্যে নতুন করে ৩ জনের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তাঁরা শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। কেউ কেউ বাড়িতেও আইসোলেশনে রয়েছেন।

রাজ্যের স্বাস্থ্যভসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন,‘ কেন্দ্রীয় স্বাস্থ্যনমন্ত্রকের সঙ্গে শুক্রবার আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই এসওপি তৈরি করেছে। স্বাস্থ্যেভবনের দাবি, বেলেঘাটা আইডি এবং এমআর বাঙুরের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। দুটি হাসপাতালে ৩৩ ও ৩০টি শয্যা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্যকমন্ত্রকের নির্দেশে দুটি হাসপাতালেই মকড্রিল হয়েছে। সিসিইউ, আইসিইউ শয্যা, মেডিক্যা ল অক্সিজেন পাইপ লাইন পরীক্ষা, সবকিছুরই ব্যাবস্থা করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে করোনা সংক্রান্ত সংশোধিত গাইডলাইন মেনে চলার উপর প্রতিটি রাজ্যকে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি সব রাজ্যের জন্য কোভিডের উপর নজরদারি রাখতে আট দফা নির্দেশিকাও জারি করা হয়েছে। কেরলে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। করোনা আক্রান্তের সংখ্যার গ্রাফ সামান্য বেড়ে গিয়েছে।

About Post Author