সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি : জমে উঠেছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট কলিঙ্গ সুপার কাপ। এএফসি চ্যাম্পিয়নশিপে খেলার ছাড়পত্র জোগাড় করে দেবে জাতীয় স্তরের এই টুর্নামেন্ট। শুক্রবার নিজেদের ম্যাচ জিতল এফসি গোয়া ও ওড়িশা এফসি।
৯ জানুয়ারি শুরু হয়েছিল কলিঙ্গ সুপার কাপ। চারটি গ্রূপের প্রতিটি দলের একটি করে খেলা হয়ে গিয়েছে। অর্থাৎ আটটি খেলা শেষ। এখনও গ্রূপের ছবি পরিষ্কার হয়নি। ১৪ তারিখ অর্থাৎ রবিবার এ গ্রূপের দুই বড় দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় খেলা খেলতে নামছে কলিঙ্গ সুপার কাপে। মোহনবাগান মুখোমুখি হবে হায়দ্রাবাদের, অন্যদিকে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে শ্রীনিধি ডেকানের। কলকাতার দুটি দল ইস্টবেঙ্গল, মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছে। হায়দ্রাবাদের দুটি দল – হায়দ্রাবাদ এফসি এবং শ্রীনিধি ডেকান প্রথম ম্যাচে প্রতিরোধ গড়ে তুললেও তাদের হার মানতে হয়েছে। অন্যদিকে শুক্রবার সুপার কাপের ডি গ্ৰুপ যাকে গ্ৰুপ অফ ডেথ বলা হচ্ছে সেখানে গতবারের দুই ফাইনালিস্ট ওড়িশা ও বেঙ্গালুরু পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। গতবার ফাইনালের মত এই ম্যাচেও ওড়িশা বাজিমাত করল।খেলার ২১ মিনিটে একমাত্র গোলটি আসে।ফ্রিকিক থেকে ম্যাচের জয়সূচক গোলটি করে যান আহমেদ জাহু।তবে খেলার মধ্যে টানটান উত্তেজনা ছিল এবং বেশ কিছু সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু এফসিও। খেলার পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত বেঙ্গালুরু। এছাড়াও বেশ কিছু সুযোগ এলেও তারা কাজে লাগাতে পারে নি।অন্যদিকে ডি গ্রুপের অন্য খেলায় এফ সি গোয়া হারিয়ে দেয় ইন্টার কাশিকে। খেলার ফল ২-১। প্রথম থেকেই গোয়া গোলের জন্য ঝাঁপালেও গোলের বেশকিছু সুবর্ণ সুযোগ হারায়। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে আই এস এলে গোলের মধ্যে থাকা নোয়া সাদৌই।৫৮ মিনিটে গোল করে এগিয়ে দেন গোয়াকে। ব্যবধান ৬৬ মিনিটে বাড়িয়ে দেন কার্লোস মার্টিনেজ। এখানেই খেলা শেষ হয় নি। খেলার ৭৮ মিনিটে ইন্টার কাশির হয়ে ফ্রেমে বাঁধিয়ে রাখার মত গোল করে যান নিকুম।এই ম্যাচে আর গোল না হওয়ায় এখন গ্ৰুপ ডি-তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল ওড়িশা এফসি এবং এফসি গোয়ার ম্যাচ।।
আরও পড়ুন গঙ্গাসাগরে আগত তিন সাধুর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা অনুরাগ ঠাকুরের


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের
মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল