Home » কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে তোরণ ভেঙে আহত অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা

কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে তোরণ ভেঙে আহত অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা

সময় কলকাতা ডেস্ক, ২১ জানুয়ারিঃ রবিবার রেড রোডে আয়োজিত হয় কলকাতা পুলিশের ১০ কিলোমিটার ম্যারাথন। সেই ম্যারাথন চলাকালীনই ঘটে যায় বিপত্তি। দমকা হাওয়া জেরে ভেঙে পড়ে ফিনিসিং পয়েন্টের গেট। আর এতেই গুরুতর আহত হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, রবিবার ভোর থেকেই শুরু হয় এই হাফ ম্যারাথন। যে পয়েন্টে এই ম্যারাথন শেষ হওয়ার কথা সেখানে একটি বড় তোরণ রাখা ছিল।

আরও পড়ুন   AUSTRALIAN OPEN: ইতালির প্রতিপক্ষকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকার

আরও পড়ুন  রাম মন্দির উদ্বোধনের পরই তিনদিনের রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত

ভোরে হাওয়ার গতি অনেকটাই বেশি থাকায় হুড়মুড়িয়ে সেই তোরণ আচমকাই ভেঙে পড়ে যায় নীচে। আর এই তোরণের নীচেই দাঁড়িয়েছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মল্লিক বাজারের ইন্সস্টিটিউট অব নিউরো সায়েন্স-এ। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। উল্লেখ্য, এদিন রেড রোডের এই এই ম্যারাথন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

আরও পড়ুন  রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

এই উদ্যোগের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রেড রোড। শনিবার রাত ১০টা থেকে সেখানে যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়। রবিবার বেলা ১২টা পর্যন্ত সেখানে একই পরিস্থিতি বজায় থাকবে। এদিন ম্যারাথনে অংশ নিয়েছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও। পাশাপাশি ছিলেন এক ঝাঁক টলিতারকা-যেমন দেব,ঈশা সাহা, আবির চট্টোপাধ্যায়।এই ম্যারাথনেই অংশ গ্রহণ করেছিলেন অ্যাডিশানল সিপিও। পুলিশ সূত্রে খবর, যে গেটে প্রতিযোগীরা নিজেদের দৌড় শেষ করছেন সেই গেটেরই দায়িত্বে ছিলেন মুরলীধর।

About Post Author