Home » মস্কো যাওয়ার পথে আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান

মস্কো যাওয়ার পথে আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান

সময় কলকাতা ডেস্ক, ২১ জানুয়ারিঃ মস্কো যাওয়ার পথে হিন্দুকুশ পর্বতমালায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। শনিবার মধ্যরাতে চিন, তাজাকিস্তান এবং পাকিস্তানের সীমান্ত এলাকা অর্থাৎ আফগানিস্তানের বদখশান প্রদেশে ভেঙে পড়ে ভারতের বিমানটি। এটি মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল বলে খবর। তালিবান প্রশাসনের পক্ষ থেকে ভারতের কাছে বিমান ভেঙে পড়ার খবর এসে পৌঁছেছে। তবে, বিমান দুর্ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন   বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইস নয়, রবিবারের নৈশভোজে বানিয়ে ফেলুন নবাবি মটন পোলাও

সূত্র মারফত জানা গিয়েছে, তালিবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে ভারতের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। তবে, এদিন কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সবটাই খতিয়ে দেখছে তালিবান প্রশাসন। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আফগানিস্তানে ভেঙে পড়া বিমানটি এ দেশের নয়। মরক্কোর একটি উড়ান। এটি মরোক্কোর রেজিস্ট্রেশন প্রাপ্ত DF-10 এয়ারক্র্যাফ্ট।’

আরও পড়ুন     চাকরিতে পদোন্নতি, অতিরিক্ত ব্যয়ের জন্য মানসিক চাপ তৈরি! জানুন রাশিফল

আরও পড়ুন     রাম মন্দির উদ্বোধনের পরই তিনদিনের রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত

যদিও ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি মরোক্কোর একটি এয়ার অ্যাম্বুল্যান্স ছিল। থাইল্যান্ড থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল সেটি। তবে তার আগে ভারতের গয়া এয়ারপোর্টে জ্বালানি ভরার জন্য কিছুক্ষণ অবতরণ করেছিল সেটি। বিমানটি মরোক্কোর দ্যাঁসল ফ্যালকনের রেজিস্ট্রার্ড এয়ারক্র্যাফ্ট। তাতে কোনও ভারতীয় ক্যারিয়ার ছিল না।

About Post Author