Home » সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, শিয়ালদা মেন লাইনে বাতিল একাধিক ট্রেন

সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, শিয়ালদা মেন লাইনে বাতিল একাধিক ট্রেন

সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। এবার শিয়ালদা মেইন লাইনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। একটি বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা-নৈহাটি শাখার ব্যারাকপুর স্টেশন সীমায় ডাউন সাবারবান লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত মোট ৩৬০ মিনিট ট্রাফিক ব্লক করা হবে।

আরও পড়ুন   East Bengal: সিভেরিয়োর বদলে কোস্টারিকার জাতীয় দলে খেলা ফুটবলার ইস্টবেঙ্গলে

INDIA vs ENGLAND: বিশাখাপত্তনমে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য রোহিতদের, অন্যদিকে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

যার জেরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত শিয়ালদা মেন লাইনে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। এক নজরে দেখে নেওয়া যাক ট্রাফিক ব্লকের কারণে কোন কোন ট্রেন বাতিল থাকবে- ট্রাফিক ব্লকের কারণে শুক্রবার রাতে শিয়ালদা থেকে বাতিল থাকবে ৩১৬৩১ ও ৩১৪৪৭ ট্রেন। রানাঘাট থেকে বাতিল থাকবে ৩১৬৩৬।

আরও পড়ুন  হেয়ার ফলের সমস্যায় পার্লারে টাকা খরচ না করে বাড়িতে বসেই এভাবে চুলের যত্ন নিন 

জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত সোরেন

নৈহাটি থেকে বাতিল থাকবে ৩১৪৫০ ট্রেন দু’টি। ৩ তারিখ শনিবার শিয়ালদা থেকে বাতিল থাকবে ৩১৩১১ ট্রেনটি। কল্যাণী সীমান্ত থেকে বাতিল থাকবে ৩১৩১৪ ট্রেন দু’টি। এর ফলে শিয়ালদা মেন লাইনের যাত্রীদের আরও একবার হয়রানির শিকার হতে হবে।

About Post Author