সময় কলকাতা, ৬ ফেব্রুয়ারি :সম্মোহনের ঘোর কাটছে না। যশপ্রীত বুমরাকে নিয়ে সম্মোহনের ঘোর। দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়ালকে নিয়ে উচ্ছ্বসিত হলে ইংল্যান্ড দলের তারকারা মনে করছেন ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টে পার্থক্য গড়ে দিয়েছেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ড প্রাক্তন টেস্ট অধিনায়ক নাসের হুসেন বা ইংল্যান্ড বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকস মুগ্ধ ভারতীয় ফাস্ট বোলারের জাদুতে। নাসের হোসেন মনে করছেন বুমরার একটি বলই বিশাখাপত্তনম টেস্টের ভাগ্য গড়ে দিয়েছে। তিনি ভুলতে পারছেন না অলি পোপকে যে বলটিতে বোল্ড আউট করেন যশপ্রীত বুমরা -সেই বলটির কথা। নাসের হুসেনের মতে সেই বলটি ছিল বিশাখাপত্তনম টেস্টের নির্ণায়ক বল। তবে নাসের হুসেনের চেয়ে এককদম এগিয়ে বুমরা প্রসঙ্গে বেন স্টোকস বলেছেন, ” কি দুর্দান্ত খেলোয়াড় “(হোয়াট আ প্লেয়ার!)। বেন স্টোকসের মতে ভারতের জেমস অ্যান্ডারসন হচ্ছেন যশপ্রিত বুমরা। বেন স্টোকসের মধ্যে মতে দুই ফাস্ট বোলারের মধ্যে রয়েছে বিরাট সাদৃশ্য।রোহিত শর্মা উইকেট প্রয়োজন পড়লেই বুমরা কে ব্যবহার করছেন, জানিয়েছেন স্টোকস।
আরও পড়ুন অভিনেত্রী হ্যালি বেরি মেনোপজের সময় যৌনতা নিয়ে বিভ্রান্তি কাটিয়ে ওঠার পথের পেয়েছেন সন্ধান
দ্বিতীয় টেস্টে ৯১ রানের ৯ উইকেট পেয়েছেন বুমরা। তার চেয়েও বড় কথা তিনি রেখে গিয়েছেন অসামান্য ছাপ। টেস্ট ক্রিকেটের কুলীন দুই দেশেই প্রথম সারির ক্রিকেটাররা বুমরার গুণমুগ্ধ। এর আগে অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলিংয়ের কিংবদন্তি জেফ টমসন নিজের বোলিংয়ের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন বুমরার ঠিক যেভাবে ডন ব্র্যাডম্যান শচীনের মধ্যে নিজেকে খুঁজে পেতে চেষ্টা করতেন। আর হয়তো তাই জেমস অ্যান্ডারসনকে বিশাখাপত্তনম টেস্টে বল করতে দেখে দেখে আলাদা তাগিদ অনুভব করেছেন বুমরা। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে স্পিন সহায়ক ফ্ল্যাট ট্র্যাকে যখন ইংরেজ স্পিনাররা ওভার পিছু চার রান বা তারও বেশি করে রান দিচ্ছেন কখন জেমস অ্যান্ডারসন ২৬ ওভার বল করে ৪৭ রানে তিন উইকেট তুলে দিয়েছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের সকালে জেমস অ্যান্ডারসন সাত তাড়াতাড়ি তুলে নিয়েছিলেন রোহিত ও যশস্বীকে।
বিশাখাপত্তনম টেস্টে ৭০০ উইকেটের দোরগোড়ায় থাকা অ্যান্ডারসনকে এহেন বোলিং করতে দেখেছেন আর তাই কি বুমরাকে আরও উদ্বুদ্ধ করেছে ভালো বল করতে? বলের জাদুতে অলি পোপ ছাড়াও ইংল্যান্ড দলের বেন স্টোকস সহ সেরাদের ঘায়েল করেও কারও বিশেষ প্রভাব তাঁর উপরে কাজ করেছে সে কথা মানতে নারাজ যশপ্রীত বুমরা। তিনি ম্যাচ শেষে জানিয়েছেন,”না না, ক্রিকেটার হওয়ার আগে আমি সবসময় ক্রিকেট দেখে সময় কাটাতাম এবং ফাস্ট বোলারদের দেখতাম , সে ভারতের থেকে হোক না কেন অন্য কোনও দলেরই হোক না কেন। এর মানে এই নয়, তাদের দেখে আমি অনুভব করতাম না যে আমাকে তাদের দেখে আলাদাভাবে নিজেকে তুলে ধরতে হবে । যদি কেউ ভাল করে থাকেন, তাদের সব সময় প্রশংসা করুন,” বুমরা সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছেন।
আরও পড়ুন ট্যাক্সিচালকের স্বপ্নের সওদাগর পুত্র রেহান আহমেদ
জেমস অ্যান্ডারসনের সঙ্গে তুলনা টানাকে তিনি মেনে নিচ্ছেন কিনা তাঁর ব্যক্তিগত বিষয় হলেও এ নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই যে, সবে দেড়শো টেস্ট উইকেটের মাইলস্টোন পার করা যশপ্রীত বুমরা ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে অসামান্য প্রভাব বিস্তার করে ফেলেছেন।।
আরও পড়ুন কবি অদিতি বসুরায় ও তাঁর বায়োস্কোপ


More Stories
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত