সময় কলকাতা ডেস্ক,১৫ ফেব্রুয়ারি : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি ) তলব করল অভিনেতা সাংসদ দেব অধিকারীকে। ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দফতরে দেখা দিতে হবে তাঁকে। আর্থিক তছরূপ আইনের আওতায় গরু পাচার মামলায় ইডি দেবকে তলব করেছে। উল্লেখ্য কয়েকদিন আগেই, এরকমটা যে হতে পারে এমন জানিয়ে শুভেন্দু অধিকারী কার্যত হুমকি দিয়েছিলেন দেবকে। শুভেন্দুর করা ভবিষ্যৎ গননা খেটে গেল দ্রুত। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, ইডির তলব নিছক জিজ্ঞাসাবাদ নয়। গভীরে রয়েছে অন্য বিষয়, তৃণমূলের নেতা নেত্রীরা অবশ্য কিছুদিন ধরেই প্রতিহিংসার রাজনীতির ফলাফল বলে ঘোষণা করতে শুরু করেছেন। দেবের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, ঘাটালের সাংসদ ও অভিনেতা দেবকে যতবার ডাকা হবে ততবারই তিনি দেখা করতে যাবেন। তবুও প্রশ্ন উঠছে এই তলব ঘিরে ।
দেবকে ইডির তলব, “প্রতিহিংসার” রাজনীতি ? শুভেন্দুর ভবিষ্যৎবাণী মিলে গেল


More Stories
রেহাই মিলল না সুজিত বসুর
“রাজনৈতিক প্রতিহিংসা “, জামিনের আবেদন সুজিত বসুর
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, হানা একাধিক স্থানে