সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: বাতাসে এখন বসন্তের ছোঁয়া। সোমবার থেকেই বদলাতে পারে কলকাতার আবহাওয়া। কলকাতা থেকে শীত ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এবার ধীরে ধীরে গরমের প্রবেশ করার পালা। চলতি সপ্তাহেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রার পারদ। বুধবার থেকে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে,কলকাতায় শীতের বিদায় পর্বের মধ্যে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী। তবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও শীতের আমেজ থাকবে।
আরও পড়ুন সন্দেশখালিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা শিবু হাজরা ৮ দিনের পুলিশি হেফাজত
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই কার্যত শীতের বিদায় পর্ব। সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তবে, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিন সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৮৮ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।
পূর্বাভাস বলছে, সোমবার থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে থাকবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে সোমবার থেকে তাপমাত্রা বাড়বে অনেকটাই। তবে, পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ আরও কিছুদিন থাকবে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তর প্রদেশে। এদিকে ২১ থেকে ২৪ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতে রাজ্যগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও গরম পড়বে ধীরে ধীরে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা