জয়দীপ মৈত্র, সময় কলকাতা , ২১ ফেব্রুয়ারি : ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের উপরে চড়াও হয় দুই ভাই। একজনকে হতে হল খুন, অন্যজন হয় গুরুতর আহত। ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে। ভাই ও আহত অবস্থায় চিকিৎসাধীন।
জমিজমা কেন্দ্রিক বিবাদ চলছিল কিছুদিন ধরেই। তুতো দাদার ওপরে আক্রোশ দানা বাঁধছিল ছোট ভাইয়ের মনে। এই আক্রোশের চরম পরিণতিতে ভাইয়ের হাতে খুন হয়ে গেলেন দাদা। দক্ষিণ দিনাজপুরের এলাহাবাদ পঞ্চায়েতের ঘটনা। খুনের তদন্তে বংশীহারী থানার পুলিশ ।
পুলিশ প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, পারিবারিক বিবাদের জেরেই খুন। জানা গিয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে ভাইয়ের হাতে খুন হয় দাদা। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার এলাহাবাদ পঞ্চায়েতের দরগা মোড় এলাকার ঘটনায় এখনও পরিস্থিতি থমথমে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম শামীম রেজা (২৭) । বাড়ি বংশীহারী থানার চেরাগীপাড়া গ্রামে। গুরুতর আহত হয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃতের ভাই নাসিম রেজা (২৪) । এরা দুজনেই কাকাতো জেঠতুত ভাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন ওই এলাকায় হাট বসেছিল। হাটের পাশে এক জমিতে দুই ভাইয়ের বচসা থেকে মারপিট শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে দুজনেই আহত হয়ে লুটিয়ে পড়ে । এরপর তড়িঘড়ি নাসিম রেজাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রশিদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। জেঠুর ছেলে নাসিম রেজা ততক্ষণে জ্ঞান হারিয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। নাসিমের অবস্থার অবনতি হতে থাকলে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন নাসিম। ভাইয়ের হাতে দাদার খুন হওয়ার ঘটনায় চাপা উত্তেজনা ও শোকের মিশ্র প্রতিক্রিয়া এলাকায়।।
আরও পড়ুন আমির খানের ‘দঙ্গল’ সিনেমার ববিতার চরিত্রাভিনেত্রী সুহানি ভাটনগরের মৃত্যুর কারণ কী?


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে