Home » ধোঁয়ার চাদরে ঢাকল ট্রেন, দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুনের আতঙ্ক

ধোঁয়ার চাদরে ঢাকল ট্রেন, দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুনের আতঙ্ক

সময় কলকাতা ডেস্ক, ২৩ ফেব্রুয়ারি :  সকাল ৯টা বাজে । হাওড়া থেকে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেস তখন পানাগড় স্টেশনে ঢুকছে। যাত্রীবোঝাই ট্রেনে তখন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। দেখা যায়, বগির নিচে চাকায় লেগেছে আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। তাঁদের মধ্যে রীতিমত শোরগোল পড়ে যায়। দুরন্ত এক্সপ্রেসে বিপত্তির কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন রেল আধিকারিকরা।

যাত্রীদের বক্তব্য অনুযায়ী সকাল সাড়ে আটটার পর থেকেই তাঁরা ধোঁয়ায় অস্বস্তি বোধ করতে আরম্ভ করেন। ট্রেন পানাগড় স্টেশনে ঢোকার আগেই ধোঁয়ায় ধোঁয়ায় চারদিক ঢেকে যায়।

আরও পড়ুন ফের যাত্রী ভোগান্তি, যান্ত্রিক ত্রুটির কারণে শিয়ালদা মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল

রেল আধিকারিক ও জিআরপিএফের তৎপরতায় আগুন  নেভানোর কাজ শুরু হয়।আধঘন্টা দাঁড়িয়ে ছিল ট্রেন। এই সময়ের মধ্যে আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আসে। তারপরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন। তবুও প্রশ্ন উঠছেই। যাত্রী সুরক্ষা কতটা সুনিশ্চিত ?

আরও পড়ুন অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরমে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

About Post Author