Home » হরিদ্বার যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৭ শিশু-সহ অন্তত ১৫ তীর্থযাত্রী

হরিদ্বার যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৭ শিশু-সহ অন্তত ১৫ তীর্থযাত্রী

সময় কলকাতা ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের কাসগঞ্জে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ গেল সাত শিশু সহ ১৫ জন তীর্থযাত্রীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বহু তীর্থযাত্রী। জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাস্নানের জন্য গ্রামের বাসিন্দারা ট্রাক্টরে করে হরিদ্বারে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই ঘটে যায় বিপত্তি। কাশগঞ্জে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় ওই ট্রাক্টরটি।

আরও পড়ুন  EAST BENGAL: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য স্বস্তির খবর, অনুশীলনে ফিরছেন দলের তারকা বিদেশী

ঘটনাস্থলে মৃত্যু হয় ১৫ জন তীর্থযাত্রীর। মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা। সূত্রের খবর, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতেই এদিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই ট্রাক্টরের চালক। তারপরেই সোজা পুকুরে গিয়ে পড়ে তীর্থযাত্রী ভর্তি ট্রাক্টরটি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের তরফে খবর পৌঁছায় পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে। অন্যদিকে আহতদের উদ্ধার করে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: মাত্র ৩০ সেকেন্ড সময়ের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

ইতিমধ্যেই গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার কিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে তিনি আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। একইসঙ্গে পুলিশ আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শেষ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার যাতে কোন গাফিলতি না হয়, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

About Post Author