Home » শেখ শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা, দাবি অভিষেক বন্দোপাধ্যায়ের

শেখ শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা, দাবি অভিষেক বন্দোপাধ্যায়ের

সময় কলকাতা ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি : বিস্ফোরক দাবি করলেন  অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর মতে, তৃণমূল নয় – শাহজাহানকে আড়াল করছে  বিচার ব্যবস্থা। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , ” এ নিয়ে কোন দ্বিমত বা সংশয় রাখবেন না যে তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে আড়াল করছে, শেখ শাহজাহানকে যদি কেউ উড়াল করে থাকে  তা হল বিচারব্যবস্থা। বিজেপিকে সুবিধা করে দিতে  সন্দেশখালিতে যেন আগুন জ্বলে তার ব্যবস্থা করেছে বিচারব্যবস্থা ,দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  বক্তব্য, “হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয়, গ্রেফতার হবে কী করে?’ তিনি তাঁর যুক্তি হিসেবে জানান,”ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে। ইডি বিষয়টি নিয়ে মামলা দায়ের করে। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ নির্দেশ দেয় যে, একটি SIT গঠিত হবে, তাতে রাজ্য পুলিশের এক কর্তা, সিবিআই -এর এক কর্তা থাকবেন। তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে সেই SIT।… ইডি ওই তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানায়। আদালত সেই স্থগিতাদেশ মঞ্জুর করে। অর্থাৎ তদন্ত হবে না, গ্রেফতার করা যাবে না কাউকে। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় ? এটা করেছে হাইকোর্টের বিচারপতি।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন,’ যারা নিজেদের বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে দাবি করেন তাদের প্রশ্ন করুন আপনারা কেন স্থগিতাদেশ চাইলেন? যাতে বিজেপি ১৫ দিন ধরে ফুটেজ খেতে পারে? ‘ সরাসরি ইডির পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশকে শেখ শাহজাহানের রক্ষাকবচ হিসেবে দেখছেন অভিষেক। অকপটে তিনি জানিয়েছেন, পুলিশকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি কারণ বিচার ব্যবস্থা চেয়েছে সন্দেশখালিতে আগুন যেন জ্বলে।।

আরও পড়ুন ” ম্যাডাম বললেই প্রতিবাদ “, কে এই সন্দেশখালির প্রতিবাদী গীতা বর? ম্যাডাম-ই বা কে?

About Post Author