সময় কলকাতা ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি : প্রতিভা বসু জীবনের জলছবিতে লিখেছেন স্মৃতি সততই সুখের। কিন্তু বাস্তবে সব স্মৃতি সুখের হয় না, বেদনার রঙে জীবনের অনেক ছবি আঁকা হয়। তাই,কাটোয়ায় একদা আপনজন গৌরসুন্দর দাসের ‘শহীদ বেদি’তে মাল্যদান করার সময় ভেঙে পড়লেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে প্রকাশ্য দিবালোকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের ছুরিকাঘাতে খুন হয়েছিলেন গৌরসুন্দর দাস।তিনি ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও মিত্র । যুবনেতা তথা কাটোয়া ইয়ুথ ক্লাবের সদস্য গৌরসুন্দর দাস কে হারিয়ে সেদিন ভেঙে পড়েছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী সহ কাটোয়ার বহু সাধারণ মানুষ । তাঁকে স্মরণ করা হল তার মৃত্যুদিনে।তাঁকে হারানোর রক্তাক্ত স্মৃতি আবার তাঁর ঘনিষ্ঠদের পুরনো বেদনাকে স্মরণ করাল। শুধু তৃণমূল নেতৃত্ব নয়, শুধু কাটোয়া ইউথ ক্লাব নয়, তাঁকে আজও চোখের জলে আর ভালোবাসায় মনে রেখেছে কাটোয়া।
প্রিয় বন্ধুর শহীদ বেদীতে মাল্যদান করার সময় তিনি ভেঙে পড়েন তৃণমূলের নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় শোকরুদ্ধ কন্ঠে ঘনিষ্ঠ মহলে জানান, প্রয়াত গৌরসুন্দর দাসের মৃত্যুর বর্ষপূর্তির দিনে কোনও কাজে তিনি মন দিতে পারছেন না। দিনটিকে স্মরণ করা হল ভাবগম্ভীর আবহে।
কাটোয়া ইয়ুথ ক্লাব প্রাঙ্গনে মাল্যদান পর্ব শেষ হওয়ার পর কাটোয়া মহকুমা হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন ইয়ুথ ক্লাবের সদস্যরা। তাঁরা ছাড়াও কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা,উপ পৌর প্রধান লক্ষিন্দর মন্ডল, কাউন্সিলর বিজন সাহা, চন্দনা মাঝি, ইউসুফা খাতুন উপস্থিত ছিলেন। স্বয়ং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে তদারকি করেন সমস্ত রোগী ফল – অর্ঘ্য প্রদান । এরপর ক্লাবের হলঘরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন,জানান ক্লাবের পক্ষ থেকে দেবজিৎ চট্টোপাধ্যায়।।
আরও পড়ুন শেষ চিঠি এল, চলে গেলেন পঙ্কজ উধাস


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ