Home » গঙ্গারামপুরে অভিষেকের সভা ঘিরে সাজোসাজো রব

গঙ্গারামপুরে অভিষেকের সভা ঘিরে সাজোসাজো রব

জয়দীপ মৈত্র, সময় কলকাতা, ৮ মার্চ : গঙ্গারামপুরে অভিষেকের সভা । প্রস্তুতি পর্ব শেষের দিকে। ২০২৪ লোকসভা নির্বাচন আসন্ন। ভোটের দামামা যেন বেজেই গিয়েছে।   চলতি মাসের আগামী ১৮ই মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  এক বিশাল জনসভা হতে চলেছে। আর তারই আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  সভাস্থল হিসেবে ঘোষিত গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শণ করলেন জেলা প্রশাসনিক কর্তা ও তৃণমুল নেতৃত্ব।

শুক্রবার গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিস সুপার, মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য্য, এছাড়াও হাজির ছিলেন জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সভাধিপতি অম্বরিশ সরকার, প্রাক্তন জেলা সভাপতি মৃনাল সরকার, গঙ্গারামপুর ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি শংকর সরকার সহ অন্যান্যরা। প্রসঙ্গত, আগামী ১৮ই মার্চ দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। সভা সফল করতে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই মাঝে শুক্রবার অভিষেক বন্দোপাধ্যায়ের সভাস্থল হিসেবে গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন প্রশাসনিক ও তৃণমুল কংগ্রেস নেতারা। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সমাবেশকে ঘিরে এখন চরম ব্যস্ততা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের।

একথা উল্লেখযোগ্য যে, যেকোনো সময় ঘোষিত হয়ে যেতে পারে ভোটের নির্ঘণ্ট। একথাও একরকম নিশ্চিত যে, গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ পাবে। তৃণমূল হয়তো ততদিনে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। ফলে ১৮ তারিখের অভিষেকের সভা  পুরোমাত্রায় নির্বাচনী জনসভার আকার নেবে  একথা বলাই বাহুল্য।।

আরও পড়ুন আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব দিল্লি আদালতের

About Post Author