Home » Road Accidentঃ ভয়াবহ দুর্ঘটনা গুড়াপে! টোটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত শিশু সহ ৬

Road Accidentঃ ভয়াবহ দুর্ঘটনা গুড়াপে! টোটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, মৃত শিশু সহ ৬

সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলি জেলার গুড়াপে। একটি টোটো গাড়ির সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার গাড়িটি টোটোর উপরে উঠে যায়। টোটোতে একাধিক যাত্রী বসেছিলেন। গুরুতর আহত হন তাঁরা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয়জন মারা গিয়েছে। মৃতদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলেই জানা গিয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

আরও পড়ুন  CAA Rules: বিক্ষোভ-সাধুবাদ-মতান্তর! তারই মাঝে পোর্টালে নাগরিকত্বের আবেদন আজ থেকে, জেনে নিন কোন কোন নথি লাগবে

স্থানীয় সূত্রে খবর, গুড়াপের কংসারিপুর মোড়ে একটি টোটোর উপর হঠাৎ একটি ডাম্পার উঠে যায়। ডাম্পারের চাকার তলায় পৃষ্ট হয়ে যাত্রীরা আহত হন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় গুড়াপ থানার পুলিশের কাছে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধার করে করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এরপরই সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন। যদিও টোটোর চালক বেঁচে আছেন।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: ৯০ শতাংশ পারেনি নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

অন্যদিকে, এই দুর্ঘটনার কারণে কংসারিপুর মোড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ওই ডাম্পারের চালককে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন  Satwiksairaj Rankireddy and Chirag Shetty: ৩৭ মিনিটে খেল খতম, ফরাসি ওপেন জিতলেন ভারতের সাত্ত্বিক-চিরাগ জুটি

#latestbengalinewa

#RoadAccidentinGurap

About Post Author