Home » Arvind Kejriwal: ‘সমন মেনে হাজিরা দিলে ইডি যেন গ্রেফতার না করে’, হাইকোর্টে কাতর আবেদন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

Arvind Kejriwal: ‘সমন মেনে হাজিরা দিলে ইডি যেন গ্রেফতার না করে’, হাইকোর্টে কাতর আবেদন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চঃ আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই নয়বার ইডির তলব এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় ইডির তলব বারবার এড়ানোর পরেই দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। আজ আদালতে কেজরিওয়ালের পিটিশনের শুনানি রয়েছে। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে কাতর আবেদন করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর আর্জি, তিনি যদি সমন মেনে হাজিরা দেন, তবে ইডি যেন তাঁকে গ্রেফতার না করে। দিল্লি হাইকোর্টে জমা দেওয়া আবেদনে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘ ইডিকে আদালতে এই আশ্বাস দিতে হবে যে, আমি সমন মেনে হাজিরা দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।‘ বিচারপতি সুরেশ কুমার কাইতের একটি বেঞ্চ এদিন কেজরিওয়ালের আবেদনের শুনানি করবে।

আরও পড়ুন  বৃহস্পতিতেও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস! বিকেল হলেই ৪০ কিমি বেগে ঝড়, ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব আর কতদিন?

প্রসঙ্গত, এর আগে গত ৪ মার্চ অষ্টমবার ইডির তলব এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু প্রতিবারের মতোই সমন এড়ান দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও ইডিকে চিঠি মারফত অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি প্রস্তুত। তবে ভি়ডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি হাজিরা দিতে রাজি। আগামী ১২ মার্চের পর হাজিরা দিতে পারবেন তিনি। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল ইডি। বিগত চার মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাচ্ছে ইডি, কিন্তু প্রতিবারই সমন এড়িয়েছেন তিনি। এর আগে ১২ নভেম্বর ও ২১ ডিসেম্বরও সমন পাঠানো হয়েছিল আপ সুপ্রিমোকে। স্বভাবসিদ্ধভাবে ওই দুই দিনও তিনি হাজিরা দেননি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নতুন বছরের ৩ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি হাজিরার জন্য সমন পাঠায় ইডি, সেটিও এড়িয়ে যান কেজরিওয়াল। আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, ইডির তরফে যে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে যে সমন পাঠানো হয়েছে, তা বেআইনি। তদন্তে সহযোগিতা করতে রাজি কেজরিওয়াল, কিন্তু রাজনৈতিক স্বার্থে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে তাঁকে।

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির একের পর এক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এরপরই এই ইস্যুতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিস পাঠিয়ে তলব করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি। আপ সাংসদ সঞ্জয় সিং-কে জেরা করে ইতিমধ্যেই নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে এই নতুন তথ্যগুলির ভিত্তিতে প্রশ্ন করা হবে। বেশ কিছু বিষয়ের স্পষ্টতা চাওয়া হবে। এর আগে গত বছরের ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছিল সিবিআই। এরপরই ইডির তলবের মুখে পড়ে দিল্লির মুখ্যমন্ত্রী।

#ArvindKejriwal

#latestbengalinews

About Post Author