Home » ছুটির দিনে মাংস-ভাত নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা ভাপা

ছুটির দিনে মাংস-ভাত নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা ভাপা

সময় কলকাতা ডেস্ক, ২২ মার্চঃ কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা পোলাও— সবকিছুর সঙ্গেই কাতলা মাছের যে কোনো আইটেম একেবারে জমে যায়। কাতলা মাছ মানেই কি শুধু ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন কাতলা ভাপা। কাতলা মাছের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কাতলা ভাপা। নৈশভোজে ভাত পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে কাতলা ভাপা। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে কাতলা ভাপা। কাতলা ভাপা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
কাতলা মাছঃ ৫ পিস
পোস্ত বাটা: ৩ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
দই: ২ টেবিল চামচ
কাজু বাটা: ১ টেবিল চামচচ
রসুন বাটা: ১ চা চামচ
সর্ষের তেল: ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ২০০ গ্রাম
সর্ষে বাটা: ২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা: ৫-৬টি
নুন ও চিনি: স্বাদমত

আরও পড়ুন  নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে নোটিস কলকাতা হাইকোর্টের

রন্ধন প্রণালী
প্রথমে মাছ ভালো করে ধুয়ে ভেজে নিন। বেশি কড়া করে ভাজবেন না। এবার মিক্সিতে সর্ষে, পোস্ত, কাজুবাদাম, কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে বেটে নিন। বড়ো আকারের একটি বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, সর্ষের তেল এবং স্বাদ মতো নুন দিন। সঙ্গে যোগ করুন বাটা মশলাগুলিও। একসঙ্গে ভাল করে মিশিয়ে তার মধ্যে মাছের টুকরোগুলি দিয়ে ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। একটি কড়াইতে অল্প তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা হালকা ভেজে নিন করে নিন। এবার মিশ্রণটি মাছের সঙ্গে মিশিয়ে নিন। শেষে পাত্রের মুখ বন্ধ করে প্রেসার কুকারে অল্প জল দিয়ে পাত্রটি বসিয়ে গ্যাস জ্বালিয়ে নিন এবং দু-তিনটি হুইশল সিটি পরা পর্যন্ত অপেক্ষা করুন। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন কাতলা ভাপা।

#Bengalirecipe

#latestbengalinews

About Post Author