সময় কলকাতা ডেস্ক, ২৬ মার্চঃ ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান। পরপর জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ-বিমানঘাঁটি টুবুর্ট। বিমানঘাঁটি চত্বরে এই হামলায় অন্তত ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ৪টি হেলিকপ্টার ও ৩টি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, বালুচিস্তান লিবারেশন আর্মি।
পাক সেনা সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে অতর্কিতে টুর্বুট নৌ-বিমাঘাঁটিতে হামলা চালায় বালুচিস্তান লিবারেশন আর্মি। হামলাকারীরা এদিন বিমানঘাঁটিতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু বিমানঘাঁটির নিরাপত্তারক্ষীরা বাধা দিতেই তারা হামলা চালায়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দু-পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলেছে। এলোপাথারি গুলিতে ৪ জঙ্গি খতম হয়েছে।
জঙ্গিদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড-সহ স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার হয়েছে। অন্যদিকে, নৌ ও বায়ুসেনা মিলিয়ে প্রায় এক ডজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত একাধিক। ইতিমধ্যেই আহতদেরকে উদ্ধার করে টুর্বুট হাসপাতালে পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে সমস্ত চিকিৎসকদের হাসপাতালে যাওয়া এবং আহতদের চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
আরও পড়ুন Holi 2024: দোলের রঙে যেন নষ্ট না হয় ত্বক, দোলের জেদি রং কীভাবে উঠবে? জেনে নিন রং তোলার সহজ কিছু উপায়


More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা